শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

খুব সহজে Facebook hack করা শিখুন A to Z

খুব সহজে ফেসবুক হেকিং শিখুন  A to Z
ফেসবুক হেক এবং হেকিং এর সব কিছু শিখতে ওয়েবসাইট টি সেভ করে রাখুন।


                            পার্ট ১



                           পার্ট ২


                           পার্ট ৩


                           পার্ট ৪



                           পার্ট ৫



                           পার্ট ৬


                           
                          পার্ট ৭

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

যে কোন ভার্সনের এন্ড্রয়েডকে বানিয়ে ফেলুন লেটেস্ট ভার্সন Lollipop 5 . 0 . 1 (with sshot)

যাইহোক কথা বাড়াবনা চলুন কাজের কথাই আসি।
How can you Hack Facebook easy
Easily Gmail hack
Video for Facebook,Yahoo and Gmail hack

আপনারা সবাই নিশ্চয়ই যানেনে যে অনেক আগেই এন্ড্রয়েড এর ললিপপ ভার্শন চলে এসেছে কিন্তু আমরা বেশীরভাগ ইউসার এখন জেলীবিনে পড়ে আছি। অনেকে হয়ত নুতুন ফোন কিনে আপনাকে Kitkat বা ললিপপ দেখাচ্ছে যা দেখে আপনি হিংসাই জ্বলে পুড়ে মরছেন কিন্তু কিছুই করতে পারছেনা। কিন্তু আজকের পর থেকে আপনি হাসবেন আর আপনার বন্ধুরা জ্বলবে। এই সিস্টীমে আপনার ফোন আপডেট হবেনা জাস্ট আপনার About Phone এ গেলে আপডেটেড ভার্সন দেখাবে যেটা দিয়ে আপনি সবাই কে বোকা বানাতে পারবেন। তো চলুন শুরু করি।
প্রথমেই বলি এটা করতে আপনার ফোন অবশই রূটেড হতে হবে। প্রথমে, এখান থেকে Root explorer ডাউনলোড করে নিন। ইন্সটল দিয়ে ওপেন করুন। এইবার system folder এ যান ওখানে দেখুন build.prop নামে একটি ফাইল আছে ওটাকে চেপে ধরে open with text editor করুন রূট পারমিশন চাইলে দিন।
Sorry We Can Not View This Image.  Loading...
Sorry We Can Not View This Image.  Loading...
Sorry We Can Not View This Image.  Loading...
তারপর ফোন রিবুট করে about phone এ গিয়ে দেখুন মজা আপনার এন্ড্রয়েড ভার্সন দেখাচ্ছে 5.0.1। :D
তবে এখানেই কাজ শেষনা এখন যদি কেউ আপনার এন্ড্রয়েড ভার্সন এর উপর ত্রিপল ক্লিক করে তাইতো আপনার কীর্তি ফাঁস হয়ে যাবে। না, আমি থাকতে ভয় পাবার কারন নেই। এই অ্যাপ টা ডাউনলোড
করুন তারপর প্রথম পর্বে দেখানো সিস্টেমে xpose Installer দিয়ে একটিভ করুন।
এইবার ওই পেজে দেখেন আপনার ফোনের এন্ড্রয়েড ভার্সন লেখা আছে আপ্নি এইবার সেটাকে এডিট করে ইচ্ছা মত ভার্সন বানিয়ে ফেলুন। আস্তে ১০ ২০ লেখে দিয়েন্না নয়লে সিউর ধরা খেয়ে যেতে পারেন। আমার মত এন্ড্রয়েড লেটেস্ট ভার্সন 5.0.1 করে নিন। এইবার সেভ করুন।
Sorry We Can Not View This Image.  Loading...
এইবার অ্যাপ টি ওপেন করলে দেখবেন যে এটির মধ্যে অনেকগুলা এন্ড্রয়েড ভার্সন আছে। আপনি ললিপপ ভার্সনটি অন করুন।
এইবার আবার about phone এ যান আপনার এন্ডয়েড ভার্সনের উপর ত্রিপল ক্লিক করুন কি দেখছেন...?? চোখ কপালে উঠেছেতো...???
খুশিতে নাচছেন...?? নাচুন আমিও নেচেছিলাম। বাট পিকচার আভি বাকি হ্যা মেরা দোস্ত। যারা ললিপপ ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই যানেন ললিপপ ডিভাইসে ললিপপ লোগো দেখানোর পর একটা গেম খেলা যাই আপনি আপনি ত্রিপল ক্লিক করার পর ললিপপটা টিপে ধরে রাখলে আপনাকে গেমটি ডাউনলোড করতে বলবে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন নয়ত এখান থেকে ডাউনলোড করে নিন।
ব্যাস কাজ শেষ। এখন সবাইকে বোকা বানান আর বুক ফূলিয়ে বলুন যে আপনি ললিপপ ব্যবহার করেন।
Sorry We Can Not View This Image.  Loading...
কোন সমস্যা হলে আমাই অবশ্যই যানাবেন আমি যতদুর সম্ভব সল্ভ করার চেস্টা করব। 

কম্পিউটার ইউজার-দের প্রচলিত কিছু আজিব ধারণা

কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে রয়েছে নানা রকম আজিব ধারনা। ধারনাগুলো মাঝে মাঝে অনেক হাস্যকরও বটে। সেরকম ধারনাগুলো থেকেই কিছু ধারনা ধার করে আপনাদের সামনে উপস্থিত করতে চেষ্টা করছি, ধারনাগুলো পড়ে হাসবেন না। এরকম ব্যবহারকারীর সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। চলুন, শুরু করা যাক।

হ্যাকাররা আপনার কম্পিউটার হ্যাক করার জন্য বসে আছে

হ্যাঁ, এটা সত্যিই যে ইন্টারনেটে কানেক্টেড একটি কম্পিউটার বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক রকমের ম্যালওয়্যার এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্কিম যা একজন কম্পিউটার ব্যবহারকারীর সহজেই ক্ষতি করতে সক্ষম। কিন্তু, হলিউডের ছবিগুলোর মত একজন হ্যাকার বসে বসে আপনার কম্পিউটারটি হ্যাক করতে চেষ্টা করছে ব্যাপারটি বেশিরভাগ ক্ষেত্রেই সেরকমটি নয়।
আমাদের কম্পিউটারগুলোতে যে অ্যাটাকগুলো হতে পারে সেগুলো মূলত অটোমেটেড। আপনার কম্পিউটারটি স্বাভাবিক ভাবেই ইন্টারনেটে কানেক্টেড থাকা অবস্থায় এমন কোন ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে যা আপনার কী-স্ট্রোকগুলোর লগ এবং এভাবেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম। আবার, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনার ইমেইল বক্সে আপনি ফিশিং ইমেইল পেলেন যা মূলত চেষ্টা করে থাকে একজন ব্যবহারকারীর ক্রেডিট কার্ড নাম্বার, ব্যাংক ডিটেইলস অথবা সোশ্যাল সিকিউরিটি নাম্বার চুরি করতে।
কিন্তু, কোন একজন ‘হ্যাকার’ তার কম্পিউটারে বসে টার্মিনালে কমান্ড লিখে লিখে আপনার কম্পিউটারে প্রবেশ করার জন্য সিকিউরিটি হোল খুঁজছে – ব্যাপারটা কিছুটা হাস্যকর। যদি কোন কিছু আপনার কম্পিউটারে প্রবেশ করার জন্য সিকিউরিটি হোল খুঁজেই থাকে তবে তা সম্ভবত একটি বা একাধিক বটনেট যা আনপ্যাচড কম্পিউটারের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়।
তবে হ্যাঁ, আপনি যদি কোন বিশেষ মানুষ হয়ে থাকেন, যদি হয়ে থাকেন একজন হাই-ভ্যালু টার্গেট যেমন ধরুন – সরকারি এজেন্সির সদস্যা, বড় কোন বিজনেস ম্যান তবে হয়তো কোন হ্যাকার আপনার পিছে লাগতে পারে। তবে আমি আপনি টাইপের সাধারণ মানুষের পেছনে অবশ্যই তারা সময় নষ্ট করবে না।

কম্পিউটার হ্যাকার ইউজার

কম্পিউটার ইউজার (4)

উইন্ডোজের ফ্রি-ওয়্যার ডাউনলোড সাইটগুলো সেইফ

দিন দিন উইন্ডোজের ফ্রি-ওয়্যার ডাউনলোড সাইটগুলো জঘন্য থেকে জঘন্যতর হয়ে যাচ্ছে। এমনকি সোর্সফর্গের মত চমৎকার সাইটও খারাপের খাতাতেই নাম লিখিয়েছে। একটা সময় মাইক্রো-টরেন্ট ক্লায়েন্ট অ্যাপলিকেশনটি গিকদের কাছে ছিল পারফেক্ট একটি অ্যাপলিকেশন, যা ইদানীং ইন্সটলেশনের সময় একটি সফটওয়্যার বান্ডেল ব্যবহার করে থাকে!!
এক কথায়, এখন বলতে গেলে উইন্ডোজের জন্য যে সকল ফ্রি-ওয়্যার ডাউনলোড সাইটগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটিই ফালতু হয়ে গিয়েছে। বড় ফ্রি-ওয়্যার ডাউনলোড সাইট যেমন, download.com, Softpedia, Filehippo এবং SourceForge বেশিরভাগ ক্ষেত্রেই তাদের নিজস্ব গারবেজ যোগ করে দেয় ফ্রি-ওয়্যারগুলোর সাথে।
বিরক্তিকর বিষয় হচ্ছে, জনপ্রিয় ফ্রি-ওয়্যার সাইটগুলোতে তাদের নিজস্ব বাজে ইন্সটলার যোগ করে দেয়! MajorGeeks এর মালিকের সাথে কথা বলে যানা গিয়েছে যে তিনি যদি বিভিন্ন ফ্রি-ওয়্যারের সাথে জাংক সফটওয়্যারগুলো যোগ না করেন তবে দিন শেষে তার সাইটটি খালি পরে থাকবে।
তাই নিশ্চিন্তে চোখ বুঝে ডাউনলোড করার দিন শেষ, কম্পিউটারটি ক্লিন এবং ফাস্ট রাখতে চাইলে দেখে শুনে ডাউনলোড করুন এবং ইন্সটলেশনের সময় ভালো ভাবে পড়ে নিন কি চাচ্ছে আপনার ইন্সটলার।
কম্পিউটার ইউজার (3)

রাতের বেলা কম্পিউটার বন্ধ রাখতে হবে

অনেকেই রাতের বেলা তাদের কম্পিউটারটি বন্ধ করে রাখেন। এটা অনেকের কাছেই এক ধরনের ভুল ধারণায় পরিণত হয়েছে যে রাতের বেলায় ঘুমানোর সময় কম্পিউটার বন্ধ করা আবশ্যক। কিন্তু, আপনি বর্তমানে যে কম্পিউটারটি ব্যবহার করছেন সেটি কিন্তু অনেক বেশিই স্মার্ট। পিছে পরে আছেন কেবল আপনিই!
আপনি রাতে ঘুমানোর আগে কম্পিউটারটি সম্পূর্ণ বন্ধ না করে এটিকে স্লিপ মোডে রেখে ঘুমাতে পারেন। এর ফলে এটি বলতে গেলে কোন পাওয়ারই ব্যবহার করবেনা (সামান্য পাওয়ার)এবং এরপর আপনি যখনই চাইবেন তখনই এটি কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। একটি ল্যাপটপে খুব সহজেই লিড নামানোর মধ্যে দিয়েই স্লিপ মোডের কাজটি সম্পন্ন করা যায়। এছাড়া শক্তিশালী ডেস্কটপ কম্পিউটারেও লো-পাওয়ার স্লিপ এবং হাইবারনেট মোড থাকে।
আপনি চাইলে আপনার কম্পিউটারের হাইবার মোডটি এমনভাবে সেট করে রাখতে পারেন যার ফলে একটি নির্দিষ্ট সময় পরে আপনার কম্পিউটারটি স্বয়ংক্রিয়ভাবে হাইবারনেট হয়ে যাবে যার ফলে আপনার কম্পিউটারটি আর বিদ্যুৎ অপচয় করবেনা। এতে করে প্রতিরাতে আপনার কম্পিউটারটিকে বন্ধ করতে গিয়ে আপনাকে সময় অপচয় করতে হবেনা এবং রাতে খুব দ্রুত প্রয়োজন হলে সহজেই খুব দ্রুত তা অন হয়ে যাবে।
কম্পিউটার ইউজার (5)

অটোম্যাটিক আপডেট আপনার কম্পিউটারের ক্ষতি করে

উইন্ডোজের অটোম্যাটিক আপডেট সম্পর্কে অনেকেরই অনেক ভুল ধারনা রয়েছে। অনেকের আবার রয়েছে অনেক বাজে অভিজ্ঞতা যার কারণে অনেকেই উইন্ডোজের অটোম্যাটিক আপডেট বন্ধ করে রাখেন কেননা তাদের মতে উইন্ডোজের এই অটোম্যাটিক আপডেট কম্পিউটারকে অকেজো করে দিতে পারে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপডেটের কারণে কম্পিউটারের কিছু অংশ এলোমেলো হয়ে যেতে পারে বা কিছু ক্ষেত্রে কাজ নাও করতে পারে তবে সবসময় নয়।
ওভার অল, অটোম্যাটিক আপডেট আপনার কম্পিউটারের জন্য ভালো। প্রতিটি আপডেটের মাধ্যমে চেষ্টা করা হয় সিকিউরিটি হোলগুলো আরও নিরাপদ করার যেন আপনার কম্পিউটারটি কোন রকম ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত না হয়।এছাড়াও অটোম্যাটিক নতুন আপডেটগুলোতে থাকে বিভিন্ন প্রকারের নতুন অ্যাডিশন যা আপনার কম্পিউটারকে কিছুটা গতি প্রদানেও সক্ষম হয়ে থাকে।
কম্পিউটার ইউজার (6)

ইন্টারনেট এক্সপ্লোরারের মত বাজে কিছু আর নেই

কম্পিউটার ব্যবহারকারীদের কাছে ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ একটি কৌতুক ছাড়া কিছুই নয়। আর এই বদনাম থেকে মুক্তি পেতেই উইন্ডোজ তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর সাথে যুক্ত করছে তাদের নতুন অপারেটিং সিস্টেম এজ।
কিন্তু আপনি কি জানেন ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন ভার্সনগুলো কতটা চমৎকার? ইন্টারনেট এক্সপ্লোরার ৯-এ এই পরিবর্তন ঘটে নাটকীয় ভাবে, হঠাৎ করেই। আর পরবর্তীতে ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন দুটি ভার্সন ১০ এবং ১১ আরও ভালো এক্সপেরিয়েন্স প্রদানে সক্ষম। ইন্টারনেট এক্সপ্লোরারের এই মডার্ন ভার্সনগুলো আধুনিক এইচটিএমএল স্ট্যান্ডার্ড সমূহ সাপোর্ট করে এবং এর মধ্যে রয়েছে স্পিডি জাভাস্ক্রিপ্ট এঞ্জিনও। এছাড়াও ইন্টারনেট এক্সপ্লোরারে রয়েছে “প্রোটেক্টেড স্যান্ডবক্স মোড” এবং মাল্টি প্রসেস ডিজাইন যা মোজিলা ফায়ারফক্সেও নেই! এমনকি কিছু রিসেন্ট টেস্টে জানা গিয়েছে ক্রোম, অপেরা এবং ফায়ারফক্সের তুলনায় ইন্টারনেট এক্সপ্লোরার কম ব্যাটারি ড্রেইন করে থাকে।
আমি বলছি না যে এখন আপনার উচিৎ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করা তবে অন্তত আপনার জানা উচিৎ নতুন এই ইন্টারনেট এক্সপ্লোরার সম্পর্কে।
কম্পিউটার ইউজার (2)

র‍্যামের উপর বেশি চাপ ফেলা উচিৎ নয়

অনেকেই মনে করেন র‍্যাম যত বেশি ব্যবহার হবে র‍্যামের জন্য তত বেশি সেটা ক্ষতিকর হবে। আপনি জানেন কি না জানিনা, আধুনিক অপারেটিং সিস্টেমগুলোই বেশি র‍্যাম রিসোর্স ব্যবহার করে থাকে, এটা শুধু মাত্র উইন্ডোজ নয় বরং লিনাক্স, ম্যাক ওএস এবং এমনকি লিনাক্সের ক্ষেত্রেও সত্যি। এছাড়া কম্পিউটারের ওয়েব ব্রাউজারও বেশ ভালো পরিমাণে র‍্যাম রিসোর্স ব্যবহার করে থাকে। তবে এটা কিন্তু কোন খারাপ বিষয় নয়, কেননা আপনার র‍্যামে যখন কোন ডাটা থাকবে তখন সেই ডাটা দ্রুত রিড করাও সম্ভব হবে। এজন্যে বেশিরভাগ রানিং অ্যাপলিকেশন র‍্যাম রিসোর্স ব্যবহার করে থাকে।
আর আপনি যদি আপনার র‍্যাম অব্যবহৃত অবস্থায় রেখে দেন তবে হাস্যকর ভাবে হলেও সত্যি যে সেটাই হবে র‍্যামের প্রকৃত অপচয়। কেননা, আপনি যদি র‍্যাম ব্যবহার না করেন তবে সেই র‍্যাম রিসোর্সটুকু কোন কাজে ব্যবহৃত হবেনা এবং এটি যে র‍্যামের জন্য কো প্লাস পয়েন্ট তাও কিন্তু নয়! এটা নিতান্তই অপচয় করা! তাই ভুল ধারনা থেকে বেরিয়ে এসে র‍্যাম রিসোর্স ব্যবহার করুন, আপনার সময়ও বাঁচবে, র‍্যামও পারফেক্ট ভাবে ব্যবহার হবে।
কম্পিউটার ইউজার (1)

অনলাইনে ভিডিও দেখার ক্ষেত্রে কোডেক আবশ্যক

হ্যাঁ, একটা সময় ছিল যখন অনলাইনে সরাসরি ভিডিও দেখার বিভিন্ন রকম কোডেক প্রয়োজন হতো। তবে সেই একটা সময়ে কিন্তু আপনার পকেটে স্মার্টফোনও ছিলোনা। যাই হোক, সে সময়টাতে রিয়েল প্লেয়ার, কুইক টাইম, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, ডিআইভিএক্স সবই ব্যবহার করতে হতো। এমনকি, জাভাও মাঝে মধ্যে ভিডিও দেখার জন্য ব্যবহার করা হতো পরবর্তীকালে মাইক্রোসফটের সিলভার লাইট যার জায়গা নিয়ে নিয়েছিলো। কিন্তু এখনকার দিনে, বেশিরভাগ ভিডিওই ব্রাউজারের ইন্ট্রিগ্রেটেড এইচটিএমএল৫ এর ভিডিও ফিচারের মাধ্যমে দেখে নেয়া সম্ভব অথবা শুধু মাত্র অ্যাডোবির ফ্ল্যাশ প্লেয়ার প্লাগ-ইনই যথেষ্ট। যদিও খুবই কম সংখ্যক ওয়েবসাইট এখনও রয়েছে যারা মাইক্রোসফটের সিলভার লাইট ব্যবহার করে থাকে।
মূল কথা হচ্ছে, এখনকার দিনে অনলাইনে সরাসরি ভিডিও দেখার ক্ষেতে আপনার কোন রকম কোডেক ইন্সটলেশনের প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট বা ইমেইল থেকে প্রাপ্ত একটি লিংকে ক্লিক করলেই আপনার ব্রাউজার আপনাকে ইনস্ট্যান্ট ভিডিওটি প্লে করে দেখাতে সক্ষম। যদি কোন ওয়েবসাইট আপনাকে এরকম কিছু পপ-আপ করে যে আপনার সেই সাইটে ভিডিওটি দেখতে নির্দিষ্ট একটি কোডেক ইন্সটল করতে হবে তবে করবেন না, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হবে জাংক ফাইল।
কম্পিউটার ইউজার (2)

আপনার অ্যান্টিভাইরাস আপনাকে সবসময় সুরক্ষিত রাখবে

এখনকার প্রায় সবাই জানে যে অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো পারফেক্ট নয়, অবশ্য কোন কিছুই শতভাগ পারফেক্টভাবে কাজ করতে সক্ষম নয়। তবে এখনও অনেক ব্যবহারকারী রয়েছেন যারা সুরক্ষার জন্য পুরোপুরিই অ্যান্টিভাইরাসের উপর নির্ভরশীল! কিন্তু আপনার জানা উচিৎ যে অ্যান্টিভাইরাস আপনাকে শতভাগ সুরক্ষা প্রদানে সক্ষম হবেনা। এমনও দেখেছি যে একজনের কম্পিউটারে পেইড অ্যান্টিভাইরাস থাকা সত্ত্বেও তার কম্পিউটারটি ম্যালফাংশন করছে আবার আরেকজনের কম্পিউটারে কোন প্রকার অ্যান্টিভাইরাস না থাকার পরেও তার কম্পিউটারে কোন সমস্যা হচ্ছেনা। তাই বলবো অ্যান্টিভাইরাসের উপর নির্ভরশীল হবার কিছুই নেই, এটিকে নিরাপত্তার একটি হালকা স্তর হিসেবে ব্যবহার করাই ভালো। মূলত সাবধান থাকতে হবে আপনার নিজের।
কম্পিউটার ইউজার (6)

ক্যাশ ক্লিয়ার করলেই কম্পিউটার দৌড়াবে

হ্যাঁ, তবে সেই দৌড়ানো আপনার চোখে ধরা পরবে খুব সামান্যই! বরং, ক্যাশ ক্লিয়ার করলে আপনার ব্রাউজার কিছুটা স্লো হয়ে যাবে। কেন? আমরা যখন ব্রাউজ করি তখন বিভিন্ন সাইটের কিছু ডাটা ক্যাশে জমা হয়ে থাকে যেন পরবর্তী সময়ে সেই সাইটটি ব্রাউজ করলে আগের সেই ডাটা পুনরায় ডাউনলোড না করে ক্যাশ থেকেই এক্সেস করা যায়। ফলে দ্রুত ব্রাউজ করা যায়। এখন আপনি যদি ক্যাশ ক্লিয়ার করেন তবে আপনার ব্রাউজারকে বারবার সেই একই ডাটা ডাউনলোড করতে হবে, ফলে সময় এবং ব্যান্ডউইথ দুটিরই অপচয় হয়ে থাকে। তাহলে সত্যিই কি আপনার কম্পিউটার দৌড়াচ্ছে নাকি এক অর্থে আপনাকে বসিয়ে রাখছে?

ঘরে বসেই ঘুরে আসুন মঙ্গল গ্রহ থেকে

টিউনটি করার পূর্বে সকল টিউনার ভাইদের কে বলতে চায় দয়া করে কোনো খারাপ টিউনমেন্ট করবেন না। যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি টিউনটি ভালো লাগে তাহলে অবশ্যই টিউনমেন্ট করবেন। কারণ আপনাদের টিউনমেন্ট পেলে আরো নতুন টিউন করতে ইচ্ছা করে।
আপনি কি লাল গ্রহ মঙ্গলে যেতে চান? ভয় নেই আপনাকে নভোচারী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হতে হবে না। লাগবে না কাড়িকাড়ি টাকাও। শুধুমাত্র ডাউনলোড করে ইনস্টল করুন। ব্যস! মঙ্গল আপনার ডেস্কটপে। এবার যখন খুশি তখনই ঢুঁ মেরে আসুন মঙ্গল থেকে। লাল গ্রহ মঙ্গল নিয়ে যাদের জানার আগ্রহ রয়েছে তাদের জন্য দুইটি সিমুলেটর তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই সিমুলেটর দুইটি দিয়ে ঘরে বসেই মঙ্গল গ্রহে অভিযান চালানো যাবে।
নাসা জানিয়েছে, এই সিমুলেটর দুইটিতে আছে কিউরিসিটি রোবট। যেটাতে চড়ে আপনি মঙ্গলের পৃষ্ঠে ঘুরে বেড়াতে পারবেন। সিমুলেটর দুইটি আদতে ইন্টার‌অ্যাকটিভ ওয়েব অ্যাপ্লিকেশন। এগুলোতে গুগল আর্থ অ্যাপ্রোচ ব্যবহার করা হয়েছে। সিমুলেটরের জন্য  বিগত ৫০ বছর ধরে নাসার সংগৃহীত ছবি জোড়াতালি দিয়ে থ্রিডি গ্লোব তৈরি করা হয়েছে।
সিমুলেটরের সাহায্যে মঙ্গল পৃষ্ঠের থ্রিডি এব ‍টুডি ভিউ পাওয়া যাবে। অনেকটা গেম খেলার মতই। যেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। মন চাইলে কিউরিসিটি রোবটিকে সঙ্গে নিয়ে মঙ্গলের যেথায় খুশি সেথায় হারিয়ে যেতে পারবেন। ভয় নেই হারিয়ে গেলেও পাবেন বেজ ক্যাম্পে ফিরে আসার দিক নির্দেশনা।

বৃহত্তম বিমান উড়বে আগামি বছর এ যাবৎকালীন সর্ববৃহৎ বিমান

২০১১ সালে তিন পার্টনারসহ বিশ্বের বৃহত্তম বিমান তৈরির পরিকল্পনা করেন মাইক্রোসফটের কো-ফাউন্ডার পল অ্যালেন। তার এই পরিকল্পনায় আরও যুক্ত ছিলেন ইলোন মাস্ক। বর্তমানে নির্মাণাধীন আছে সেই বৃহত্তম বিমান টি। যুক্তরাষ্ট্রের মোজ্যাভ এয়ার অ্যান্ড স্পেস পোর্টে চলছে এর নির্মাণ কাজ। আগামী বছর নাগাদ এর নির্মাণ কাজ শেষ করে এটি আকাশে ডানা মেলবে, এমনটাই আশা করছেন এর উদ্যোক্তারা।
তবে শুধুমাত্র বৃহত্তম বিমান হিসেবে গিনেস বুকে নাম লেখানোই এই বিমান তৈরির মূল কারণ নয়। রকেট লঞ্চিংয়ের এয়ার লঞ্চার হিসেবে ব্যবহার করার উদ্দেশ্য নিয়েও এটি তৈরি করা হচ্ছে।
এই বিমান নির্মাণের তত্ত্বাবধান করছে পল অ্যালেনের প্রতিষ্ঠান স্ট্র্যাটোলঞ্চ সিস্টেমস। এই প্রতিষ্ঠানের আরেক কো-ফাউন্ডার বার্ট রুটান। তিনি পুরো বিষয়টি দেখছেন বর্তমানে। দুটি বোয়িং ৭৪৭ এর সমন্বয়ে নির্মাণ করা হবে এই এয়ারক্র্যাফটটি। এর উইংস্পান বা ডানার দৈর্ঘ্য বর্তমান সময়ের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস এ৩৮০ এর তুলনায় ১২৩ ফিট চওড়া।
এই বিমানটি উড্ডয়নের জন্য প্রয়োজন হবে ১২ হাজার ফিট রানওয়ে। যদিও প্রচলিত অন্যান্য বাণিজ্যিক বিমানের ক্ষেত্রে ৭ থেকে ৮ হাজার ফিট লম্বা রানওয়ের প্রয়োজন পড়ে।

বৃহত্তম বিমান উড়তে চলেছে

বৃহত্তম বিমান
এটি কোন সাধারণ প্লেন নয়, এক কথায় যাকে বলা হয় ‘সুপার প্লেন’। পোশাকি নাম স্ট্র্যাটোলঞ্চ কেরিয়ার এয়ারক্রাফ্ট। এই বিমানটি আগামী বছর নাগাদ আকাশে উড়বার কথা রয়েছে। প্রস্তুতকারকদের দাবি, এই প্লেন মহাকাশচারীদের ভূপৃষ্ঠে বাইরে নিয়ে যেতে পারবে। ভূপৃষ্ঠ থেকে ২০০০ কিলোমিটার পর্যন্ত উড়ে রানওয়েতে ফেরৎ আসতে পারবে এই সুপারপ্লেন।
স্ট্র্যাটোলঞ্চ কেরিয়ার এয়ারক্রাফ্টের একেকটি ডানা ৩৮৫ ফুট লম্বা। ছ’টি সিক্স ৭৪৭ ক্লাস ইঞ্জিনে সমৃদ্ধ এই বিমান আগামী বছরই বিশ্বের আকাশে উড়তে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিমানটি নির্মান কারি সংস্থার পক্ষথেকে। বিমানটির ওজন ১ লক্ষ ২০ হাজার পাউন্ড।
মাইক্রোসফটের সহ-কর্ণধার পল অ্যালেন ও বার্ট রুটানের মস্তিষ্কপ্রসূত এই বিমানটি বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমান হতে চলেছে। প্রথম বিমানটির নাম দেওয়া হচ্ছে ড্রিম ক্যাচার। পরবর্তিতে নাম পরিবর্তন করে নতুন ভাবে পোশাকি নাম স্ট্র্যাটোলঞ্চ কেরিয়ার এয়ারক্রাফ্ট নাম দেওয়া হয়েছে।
এই প্লেনটির সকল আপডেট পেতে চোখ রাখুন যুগটেক এ। সকল আপডেট নিয়ে আমি বাপ্পি হাজির হবো আপনাদের সামনে। এই প্লেন সংক্রান্ত সকল তথ্য জানতে টিউমেন্ট করুন

স্বপ্ন সম্পর্কিত মজার কিছু তথ্য এবং স্বপ্ন সম্পর্কে বিভিন্ন মতবাদ

এ যাবৎকালীন বিশিষ্ট জনেরা স্বপ্ন নিয়ে নানা তথ্য প্রদান করেছেন। এক এক জনের মতবাদ ছিলো এক এক রকম। স্বপ্ন নিয়ে সেই প্রাচিন থেকেই মানুষের চিন্তা ভাবনা ছিল অনেক প্রবল। আজ বিজ্ঞান ও প্রযুক্তির যুগে dream নিয়ে রয়েছে আলাদা ধারনা ও মতবাদ। আজ আমি সঠিক স্বপ্নের সঠিক বাস্তবতা ও ধারণা নিয়ে আলোচনা করবো। ১ থেকে ১০ পর্যন্ত থাকবে এর বিশ্লেষণ।

স্বপ্ন

স্বপ্ন
০১. সাইকলজিষ্টদের মতে রাতে অনিদ্রা হওয়ার অর্থ আপনি হয়ত অন্য কারো স্বপ্নে জীবিত।
০২. আপনি কখনই একসাথে নাক ডাকতে এবং dream দেখতে পারবেন না।
০৩. গড়ে একজন মানুষ বছরে ১৪৬০টি dream দেখে। অর্থাৎ প্রতি রাতে গড়ে প্রায় ৪ টি।
০৪. আমাদের মস্তিষ্ক কোন চেহারা তৈরী করতে পারে না। আমরা স্বপ্নে যে সব চেহারা দেখি তার সবগুলোই আমরা আমাদের জীবনে কখনও না কখনও দেখেছি। আমাদের জীবনে আমরা পথে ঘাটে অসংথ্য চেহারা দেখি যা মনে রাখতে পারি না। কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড তা ধরে রাখে এবং স্বপ্নে তা দেখায়।
০৫. প্রতিটি মানুষইdream দেখে। যদি আপনি মনে করেন আপনি স্বপ্ন দেখেন না তার অর্থ হয় আপনি তা মনে রাখতে পারেন না নয়ত আপনি জটিল কোন মানসিক রোগে ভুগছেন।
০৬. মানুষ তার জীবনের প্রায় ৬ বছর স্বপ্ন দেখে কাটায়।
০৭. সাধারনত গর্ভবতী মহিলারা অন্যান্যদের চেয়ে বেশী সপ্ন মনে রাখতে পারে। তার কারণ, গর্ভকালীন সময়ে তাদের অতিমাত্রায় হরমোনের পরিবর্তন হয়।
০৮. সপ্ন দেখার ৫ মিনিটের মধ্যে আমরা তার ৫০শতাংশ ভুলে যাই, ১০ মিনিটের মধ্যে ভুলে যাই প্রায় ৯০ শতাংশ।
০৯. আমরা সাধারনত প্রায় ৯০ থেকে ১৮০ মিনিট সপ্ন দেখি যেখানে, গড়ে একটি স্বপ্নের স্থায়িত্ব হয় ১০ থেকে ১৫ মিনিট। সবচেয়ে লম্বা সময় dream দেখি সকালে যার স্থায়িত্ব ৩০ থেকে ৪৫ মিনিট।
১০. সাধারণত শিশুরা দুঃস্বপ্ন বেশি দেখে।
সপ্ন হল ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় মানুষের মনের মধ্যে আসে। এগুলো কল্পনা হতে পারে, অবচেতন মনের কথা হতে পারে, বা অন্য কিছুও হতে পারে, শ্রেণীবিন্যাস করা বেশ কষ্টকর। সাধারনত মানুষ অনেক dream দেখে, তবে সবগুলো মনে রাখতে পারে না।

প্রযুক্তি প্রতিষ্ঠান সমূহ ২০১৫ সালের সেরা ১০টির বিস্তারিত

২০১৫ সালের সেরা ২৫টি বহুজাতিক প্রতিষ্ঠান এর তালিকা প্রকাশিত হয়েছে। আর গত তিনবছরের মত এবারও শীর্ষে আছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। শুধু তাই নয় তালিকার ১০টি প্রতিষ্ঠানের ৬টিই প্রযুক্তি প্রতিষ্ঠান ।
কর্মীদের মধ্যে সৃজনশীলতা, আস্থা ও পারস্পরিক সহমর্মিতা জাগিয়ে তোলে, এ রকম ২৫টি বহুজাতিক প্রতিষ্ঠানকে বার্ষিক তালিকায় স্থান দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে কর্মীদের আনন্দ পাওয়ার বিষয়টি শ্রেষ্ঠ কর্মক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। অন্যান্য ব্যাপারগুলোর মধ্যে কর্মীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালো পরিবেশ এবং কর্মীদের পদ ও অবস্থান নির্বিশেষে একই ধরণের মর্যাদা প্রাপ্তির বিষয়গুলো গণ্য করা হয়েছে।

এখানে তালিকার শীর্ষ ১০টি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এর নাম উল্লেখ করা হলো:

প্রযুক্তি প্রতিষ্ঠান
সার্চ জায়ান্ট গুগল আবারও শীর্ষ ২৫ বহুজাতিক প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে উঠে আসল। গুগল কর্মী বান্ধব পরিবেশ তৈরির জন্য প্রশংসিত।
প্রতিষ্ঠানটি সম্প্রতি সন্তান থাকা কর্মীদের জন্য নতুন করে অধিক ছুটি মঞ্জুর করেছে। তাছাড়া যেসব কর্মীরা নতুন বাবা-মা হয়েছেন তাদের জন্য ৫০০ মার্কিন ডলার মূল্যের ‘বেবি বন্ডিং বাকস’ প্রদান করছে। এ জিনিসগুলো তারা সন্তানের বয়স তিন মাস হওয়া অব্দি ব্যবহার করতে পারবেন।
এসএএস ইন্সটিটিউট
শ্রেষ্ঠ ২৫ বহুজাতিক প্রতষ্ঠানের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে এসএএস ইন্সটিটিউট। গত বছরের মতো এবারও তথ্য বিশ্লেষণমূলক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি কর্মীদের জন্য চাইল্ডকেয়ার, স্বাস্থ্য এবং ফিটনেস সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে কর্মীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু তাই নয়, কর্মীদের জন্য ফার্মেসি এবং বিনামূল্যে খাবার প্রদানও করে তারা।
নেটঅ্যাপ
বিশ্বের ২৫ টি সেরা বহুজাতিক প্রতিষ্ঠানের তালিকায় সার্বিকভাবে ৪ নম্বর র‌্যাঙ্কিংয়ে আছে নেট অ্যাপ। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি ৩ নম্বর অবস্থানে ছিল। তথ্য সংরক্ষণে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানটি এর কর্মীদের কাজের বিপরীতে সর্বোচ্চ ৪০ ঘন্টারও বিরতি দেয়। এটা তাদের ছুটির সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।
টেলিফোনিকা
৪ নম্বরে যৌথভাবে আছে আরও একটি টেক প্রতিষ্ঠান টেলিফোনিকা। গত বছরে ১৪ তম স্থানে থাকা মোবাইল টেলিকমিউনিকেশনসটি সম্প্রতি কর্মীদের আবিষ্কার, বিলি এবং সিদ্ধান্তে ভেটো দেওয়ার জন্য ‘বি মোর’ নামে একটি ক্যাম্পেইন চালু করে।
ইএমসি
তালিকার পরবর্তী প্রতিষ্ঠানটি মূলত ডেটা স্টোরেজ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ফরচুনের সূত্রানুযায়ী, প্রতিষ্ঠানটি আইটি ক্ষেত্রে তৃতীয় প্লাটফর্ম হওয়ার লক্ষ্যে কর্মীদের বিভিন্ন সুবিধা দিয়ে চলেছে।
মাইক্রোসফট
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট আছে তালিকার ষষ্ঠ অবস্থানে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি বাড়ি থেকে কাজ করার অপশনটি চালু করেছে। গত বছর থেকে মাইক্রোসফট তার মূল্যায়ন সিস্টেম পরিবর্তন করে। ১২৮,০০০ কর্মী থাকা প্রতিষ্ঠানটি গত বছরের তালিকায় বিশ্বব্যাপী ৮৬ তম ছিল।
অটোডেস্ক
থ্রিডি ডিজাইন এবং প্রকৌশল ওয়েবসাইট অটোডেস্ক তালিকার সপ্তম অবস্থানে আছে। ৮,৮২৩ কর্মী বিশিষ্ট প্রতিষ্ঠানটি ‘এমপ্লয়ি এ্যাডভোকেসি প্রোগ্রাম’ চালু করেছে। আর এর মাধ্যমে কর্মীরা তাদের কন্টেন্ট বাইরের দুনিয়ায় অর্থ্যাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবে। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়া পোস্টগুলোকে পয়েন্ট দিয়ে পুরস্কৃতও করছে।
সিসকো
নেটওয়ার্ক গিয়ার মেকার সিসকো টেক ব্রান্ডের তালিকায় অষ্টম স্থানে আছে। আর সার্বিকভাবে শ্রেষ্ঠ বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে ১৫তম স্থানে আছে।
অ্যাটেন্টো
ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজার রাখার ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক প্রক্রিয়ার আউটসোর্সিং সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাটেন্টো শীর্ষ দশ টেক বহুজাতিক প্রতিষ্ঠানের তালিকায় নবম স্থানে আছে।
প্রতিষ্ঠানটি গত বছরের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে এসে সার্বিকভাবে তালিকার ১৫তম অবস্থানে আছে। ১৫০,০০০ কর্মী থাকা অ্যাটেন্টা কর্মীদের প্রশিক্ষণ এবং লিডারশিপ প্রোগ্রামের জন্য সুপরিচিত। প্রতিষ্ঠানটি কর্মীদের ব্যবস্থাপনা এবং অর্থনীতিতে স্নায়ুবিজ্ঞান প্রয়োগ করার প্রশিক্ষণ দেয়।
ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস
ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন সফটওয়্যার তৈরিকারক ক্যাডেন্স বহুজাতিক টেক প্রতিষ্ঠানের তালিকায় ১০ নম্বরে আছে। সার্বিকভাবে তালিকার ২১ নম্বরে থাকা প্রতিষ্ঠানটি নৈতিকতা এবং সাধুতার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে। তাছাড়া ৬,৪০০ কর্মী থাকা ক্যাডেন্স কর্মীদের চাহিদা ঠিকমত পৌছাতে একটি শক্তিশালী প্রোগ্রামও চালু রেখেছে।