মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

যে কোন ভার্সনের এন্ড্রয়েডকে বানিয়ে ফেলুন লেটেস্ট ভার্সন Lollipop 5 . 0 . 1 (with sshot)

যাইহোক কথা বাড়াবনা চলুন কাজের কথাই আসি।
How can you Hack Facebook easy
Easily Gmail hack
Video for Facebook,Yahoo and Gmail hack

আপনারা সবাই নিশ্চয়ই যানেনে যে অনেক আগেই এন্ড্রয়েড এর ললিপপ ভার্শন চলে এসেছে কিন্তু আমরা বেশীরভাগ ইউসার এখন জেলীবিনে পড়ে আছি। অনেকে হয়ত নুতুন ফোন কিনে আপনাকে Kitkat বা ললিপপ দেখাচ্ছে যা দেখে আপনি হিংসাই জ্বলে পুড়ে মরছেন কিন্তু কিছুই করতে পারছেনা। কিন্তু আজকের পর থেকে আপনি হাসবেন আর আপনার বন্ধুরা জ্বলবে। এই সিস্টীমে আপনার ফোন আপডেট হবেনা জাস্ট আপনার About Phone এ গেলে আপডেটেড ভার্সন দেখাবে যেটা দিয়ে আপনি সবাই কে বোকা বানাতে পারবেন। তো চলুন শুরু করি।
প্রথমেই বলি এটা করতে আপনার ফোন অবশই রূটেড হতে হবে। প্রথমে, এখান থেকে Root explorer ডাউনলোড করে নিন। ইন্সটল দিয়ে ওপেন করুন। এইবার system folder এ যান ওখানে দেখুন build.prop নামে একটি ফাইল আছে ওটাকে চেপে ধরে open with text editor করুন রূট পারমিশন চাইলে দিন।
Sorry We Can Not View This Image.  Loading...
Sorry We Can Not View This Image.  Loading...
Sorry We Can Not View This Image.  Loading...
তারপর ফোন রিবুট করে about phone এ গিয়ে দেখুন মজা আপনার এন্ড্রয়েড ভার্সন দেখাচ্ছে 5.0.1। :D
তবে এখানেই কাজ শেষনা এখন যদি কেউ আপনার এন্ড্রয়েড ভার্সন এর উপর ত্রিপল ক্লিক করে তাইতো আপনার কীর্তি ফাঁস হয়ে যাবে। না, আমি থাকতে ভয় পাবার কারন নেই। এই অ্যাপ টা ডাউনলোড
করুন তারপর প্রথম পর্বে দেখানো সিস্টেমে xpose Installer দিয়ে একটিভ করুন।
এইবার ওই পেজে দেখেন আপনার ফোনের এন্ড্রয়েড ভার্সন লেখা আছে আপ্নি এইবার সেটাকে এডিট করে ইচ্ছা মত ভার্সন বানিয়ে ফেলুন। আস্তে ১০ ২০ লেখে দিয়েন্না নয়লে সিউর ধরা খেয়ে যেতে পারেন। আমার মত এন্ড্রয়েড লেটেস্ট ভার্সন 5.0.1 করে নিন। এইবার সেভ করুন।
Sorry We Can Not View This Image.  Loading...
এইবার অ্যাপ টি ওপেন করলে দেখবেন যে এটির মধ্যে অনেকগুলা এন্ড্রয়েড ভার্সন আছে। আপনি ললিপপ ভার্সনটি অন করুন।
এইবার আবার about phone এ যান আপনার এন্ডয়েড ভার্সনের উপর ত্রিপল ক্লিক করুন কি দেখছেন...?? চোখ কপালে উঠেছেতো...???
খুশিতে নাচছেন...?? নাচুন আমিও নেচেছিলাম। বাট পিকচার আভি বাকি হ্যা মেরা দোস্ত। যারা ললিপপ ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই যানেন ললিপপ ডিভাইসে ললিপপ লোগো দেখানোর পর একটা গেম খেলা যাই আপনি আপনি ত্রিপল ক্লিক করার পর ললিপপটা টিপে ধরে রাখলে আপনাকে গেমটি ডাউনলোড করতে বলবে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন নয়ত এখান থেকে ডাউনলোড করে নিন।
ব্যাস কাজ শেষ। এখন সবাইকে বোকা বানান আর বুক ফূলিয়ে বলুন যে আপনি ললিপপ ব্যবহার করেন।
Sorry We Can Not View This Image.  Loading...
কোন সমস্যা হলে আমাই অবশ্যই যানাবেন আমি যতদুর সম্ভব সল্ভ করার চেস্টা করব। 

কম্পিউটার ইউজার-দের প্রচলিত কিছু আজিব ধারণা

কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে রয়েছে নানা রকম আজিব ধারনা। ধারনাগুলো মাঝে মাঝে অনেক হাস্যকরও বটে। সেরকম ধারনাগুলো থেকেই কিছু ধারনা ধার করে আপনাদের সামনে উপস্থিত করতে চেষ্টা করছি, ধারনাগুলো পড়ে হাসবেন না। এরকম ব্যবহারকারীর সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। চলুন, শুরু করা যাক।

হ্যাকাররা আপনার কম্পিউটার হ্যাক করার জন্য বসে আছে

হ্যাঁ, এটা সত্যিই যে ইন্টারনেটে কানেক্টেড একটি কম্পিউটার বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক রকমের ম্যালওয়্যার এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্কিম যা একজন কম্পিউটার ব্যবহারকারীর সহজেই ক্ষতি করতে সক্ষম। কিন্তু, হলিউডের ছবিগুলোর মত একজন হ্যাকার বসে বসে আপনার কম্পিউটারটি হ্যাক করতে চেষ্টা করছে ব্যাপারটি বেশিরভাগ ক্ষেত্রেই সেরকমটি নয়।
আমাদের কম্পিউটারগুলোতে যে অ্যাটাকগুলো হতে পারে সেগুলো মূলত অটোমেটেড। আপনার কম্পিউটারটি স্বাভাবিক ভাবেই ইন্টারনেটে কানেক্টেড থাকা অবস্থায় এমন কোন ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে যা আপনার কী-স্ট্রোকগুলোর লগ এবং এভাবেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম। আবার, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনার ইমেইল বক্সে আপনি ফিশিং ইমেইল পেলেন যা মূলত চেষ্টা করে থাকে একজন ব্যবহারকারীর ক্রেডিট কার্ড নাম্বার, ব্যাংক ডিটেইলস অথবা সোশ্যাল সিকিউরিটি নাম্বার চুরি করতে।
কিন্তু, কোন একজন ‘হ্যাকার’ তার কম্পিউটারে বসে টার্মিনালে কমান্ড লিখে লিখে আপনার কম্পিউটারে প্রবেশ করার জন্য সিকিউরিটি হোল খুঁজছে – ব্যাপারটা কিছুটা হাস্যকর। যদি কোন কিছু আপনার কম্পিউটারে প্রবেশ করার জন্য সিকিউরিটি হোল খুঁজেই থাকে তবে তা সম্ভবত একটি বা একাধিক বটনেট যা আনপ্যাচড কম্পিউটারের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়।
তবে হ্যাঁ, আপনি যদি কোন বিশেষ মানুষ হয়ে থাকেন, যদি হয়ে থাকেন একজন হাই-ভ্যালু টার্গেট যেমন ধরুন – সরকারি এজেন্সির সদস্যা, বড় কোন বিজনেস ম্যান তবে হয়তো কোন হ্যাকার আপনার পিছে লাগতে পারে। তবে আমি আপনি টাইপের সাধারণ মানুষের পেছনে অবশ্যই তারা সময় নষ্ট করবে না।

কম্পিউটার হ্যাকার ইউজার

কম্পিউটার ইউজার (4)

উইন্ডোজের ফ্রি-ওয়্যার ডাউনলোড সাইটগুলো সেইফ

দিন দিন উইন্ডোজের ফ্রি-ওয়্যার ডাউনলোড সাইটগুলো জঘন্য থেকে জঘন্যতর হয়ে যাচ্ছে। এমনকি সোর্সফর্গের মত চমৎকার সাইটও খারাপের খাতাতেই নাম লিখিয়েছে। একটা সময় মাইক্রো-টরেন্ট ক্লায়েন্ট অ্যাপলিকেশনটি গিকদের কাছে ছিল পারফেক্ট একটি অ্যাপলিকেশন, যা ইদানীং ইন্সটলেশনের সময় একটি সফটওয়্যার বান্ডেল ব্যবহার করে থাকে!!
এক কথায়, এখন বলতে গেলে উইন্ডোজের জন্য যে সকল ফ্রি-ওয়্যার ডাউনলোড সাইটগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটিই ফালতু হয়ে গিয়েছে। বড় ফ্রি-ওয়্যার ডাউনলোড সাইট যেমন, download.com, Softpedia, Filehippo এবং SourceForge বেশিরভাগ ক্ষেত্রেই তাদের নিজস্ব গারবেজ যোগ করে দেয় ফ্রি-ওয়্যারগুলোর সাথে।
বিরক্তিকর বিষয় হচ্ছে, জনপ্রিয় ফ্রি-ওয়্যার সাইটগুলোতে তাদের নিজস্ব বাজে ইন্সটলার যোগ করে দেয়! MajorGeeks এর মালিকের সাথে কথা বলে যানা গিয়েছে যে তিনি যদি বিভিন্ন ফ্রি-ওয়্যারের সাথে জাংক সফটওয়্যারগুলো যোগ না করেন তবে দিন শেষে তার সাইটটি খালি পরে থাকবে।
তাই নিশ্চিন্তে চোখ বুঝে ডাউনলোড করার দিন শেষ, কম্পিউটারটি ক্লিন এবং ফাস্ট রাখতে চাইলে দেখে শুনে ডাউনলোড করুন এবং ইন্সটলেশনের সময় ভালো ভাবে পড়ে নিন কি চাচ্ছে আপনার ইন্সটলার।
কম্পিউটার ইউজার (3)

রাতের বেলা কম্পিউটার বন্ধ রাখতে হবে

অনেকেই রাতের বেলা তাদের কম্পিউটারটি বন্ধ করে রাখেন। এটা অনেকের কাছেই এক ধরনের ভুল ধারণায় পরিণত হয়েছে যে রাতের বেলায় ঘুমানোর সময় কম্পিউটার বন্ধ করা আবশ্যক। কিন্তু, আপনি বর্তমানে যে কম্পিউটারটি ব্যবহার করছেন সেটি কিন্তু অনেক বেশিই স্মার্ট। পিছে পরে আছেন কেবল আপনিই!
আপনি রাতে ঘুমানোর আগে কম্পিউটারটি সম্পূর্ণ বন্ধ না করে এটিকে স্লিপ মোডে রেখে ঘুমাতে পারেন। এর ফলে এটি বলতে গেলে কোন পাওয়ারই ব্যবহার করবেনা (সামান্য পাওয়ার)এবং এরপর আপনি যখনই চাইবেন তখনই এটি কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। একটি ল্যাপটপে খুব সহজেই লিড নামানোর মধ্যে দিয়েই স্লিপ মোডের কাজটি সম্পন্ন করা যায়। এছাড়া শক্তিশালী ডেস্কটপ কম্পিউটারেও লো-পাওয়ার স্লিপ এবং হাইবারনেট মোড থাকে।
আপনি চাইলে আপনার কম্পিউটারের হাইবার মোডটি এমনভাবে সেট করে রাখতে পারেন যার ফলে একটি নির্দিষ্ট সময় পরে আপনার কম্পিউটারটি স্বয়ংক্রিয়ভাবে হাইবারনেট হয়ে যাবে যার ফলে আপনার কম্পিউটারটি আর বিদ্যুৎ অপচয় করবেনা। এতে করে প্রতিরাতে আপনার কম্পিউটারটিকে বন্ধ করতে গিয়ে আপনাকে সময় অপচয় করতে হবেনা এবং রাতে খুব দ্রুত প্রয়োজন হলে সহজেই খুব দ্রুত তা অন হয়ে যাবে।
কম্পিউটার ইউজার (5)

অটোম্যাটিক আপডেট আপনার কম্পিউটারের ক্ষতি করে

উইন্ডোজের অটোম্যাটিক আপডেট সম্পর্কে অনেকেরই অনেক ভুল ধারনা রয়েছে। অনেকের আবার রয়েছে অনেক বাজে অভিজ্ঞতা যার কারণে অনেকেই উইন্ডোজের অটোম্যাটিক আপডেট বন্ধ করে রাখেন কেননা তাদের মতে উইন্ডোজের এই অটোম্যাটিক আপডেট কম্পিউটারকে অকেজো করে দিতে পারে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপডেটের কারণে কম্পিউটারের কিছু অংশ এলোমেলো হয়ে যেতে পারে বা কিছু ক্ষেত্রে কাজ নাও করতে পারে তবে সবসময় নয়।
ওভার অল, অটোম্যাটিক আপডেট আপনার কম্পিউটারের জন্য ভালো। প্রতিটি আপডেটের মাধ্যমে চেষ্টা করা হয় সিকিউরিটি হোলগুলো আরও নিরাপদ করার যেন আপনার কম্পিউটারটি কোন রকম ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত না হয়।এছাড়াও অটোম্যাটিক নতুন আপডেটগুলোতে থাকে বিভিন্ন প্রকারের নতুন অ্যাডিশন যা আপনার কম্পিউটারকে কিছুটা গতি প্রদানেও সক্ষম হয়ে থাকে।
কম্পিউটার ইউজার (6)

ইন্টারনেট এক্সপ্লোরারের মত বাজে কিছু আর নেই

কম্পিউটার ব্যবহারকারীদের কাছে ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ একটি কৌতুক ছাড়া কিছুই নয়। আর এই বদনাম থেকে মুক্তি পেতেই উইন্ডোজ তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর সাথে যুক্ত করছে তাদের নতুন অপারেটিং সিস্টেম এজ।
কিন্তু আপনি কি জানেন ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন ভার্সনগুলো কতটা চমৎকার? ইন্টারনেট এক্সপ্লোরার ৯-এ এই পরিবর্তন ঘটে নাটকীয় ভাবে, হঠাৎ করেই। আর পরবর্তীতে ইন্টারনেট এক্সপ্লোরারের নতুন দুটি ভার্সন ১০ এবং ১১ আরও ভালো এক্সপেরিয়েন্স প্রদানে সক্ষম। ইন্টারনেট এক্সপ্লোরারের এই মডার্ন ভার্সনগুলো আধুনিক এইচটিএমএল স্ট্যান্ডার্ড সমূহ সাপোর্ট করে এবং এর মধ্যে রয়েছে স্পিডি জাভাস্ক্রিপ্ট এঞ্জিনও। এছাড়াও ইন্টারনেট এক্সপ্লোরারে রয়েছে “প্রোটেক্টেড স্যান্ডবক্স মোড” এবং মাল্টি প্রসেস ডিজাইন যা মোজিলা ফায়ারফক্সেও নেই! এমনকি কিছু রিসেন্ট টেস্টে জানা গিয়েছে ক্রোম, অপেরা এবং ফায়ারফক্সের তুলনায় ইন্টারনেট এক্সপ্লোরার কম ব্যাটারি ড্রেইন করে থাকে।
আমি বলছি না যে এখন আপনার উচিৎ ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করা তবে অন্তত আপনার জানা উচিৎ নতুন এই ইন্টারনেট এক্সপ্লোরার সম্পর্কে।
কম্পিউটার ইউজার (2)

র‍্যামের উপর বেশি চাপ ফেলা উচিৎ নয়

অনেকেই মনে করেন র‍্যাম যত বেশি ব্যবহার হবে র‍্যামের জন্য তত বেশি সেটা ক্ষতিকর হবে। আপনি জানেন কি না জানিনা, আধুনিক অপারেটিং সিস্টেমগুলোই বেশি র‍্যাম রিসোর্স ব্যবহার করে থাকে, এটা শুধু মাত্র উইন্ডোজ নয় বরং লিনাক্স, ম্যাক ওএস এবং এমনকি লিনাক্সের ক্ষেত্রেও সত্যি। এছাড়া কম্পিউটারের ওয়েব ব্রাউজারও বেশ ভালো পরিমাণে র‍্যাম রিসোর্স ব্যবহার করে থাকে। তবে এটা কিন্তু কোন খারাপ বিষয় নয়, কেননা আপনার র‍্যামে যখন কোন ডাটা থাকবে তখন সেই ডাটা দ্রুত রিড করাও সম্ভব হবে। এজন্যে বেশিরভাগ রানিং অ্যাপলিকেশন র‍্যাম রিসোর্স ব্যবহার করে থাকে।
আর আপনি যদি আপনার র‍্যাম অব্যবহৃত অবস্থায় রেখে দেন তবে হাস্যকর ভাবে হলেও সত্যি যে সেটাই হবে র‍্যামের প্রকৃত অপচয়। কেননা, আপনি যদি র‍্যাম ব্যবহার না করেন তবে সেই র‍্যাম রিসোর্সটুকু কোন কাজে ব্যবহৃত হবেনা এবং এটি যে র‍্যামের জন্য কো প্লাস পয়েন্ট তাও কিন্তু নয়! এটা নিতান্তই অপচয় করা! তাই ভুল ধারনা থেকে বেরিয়ে এসে র‍্যাম রিসোর্স ব্যবহার করুন, আপনার সময়ও বাঁচবে, র‍্যামও পারফেক্ট ভাবে ব্যবহার হবে।
কম্পিউটার ইউজার (1)

অনলাইনে ভিডিও দেখার ক্ষেত্রে কোডেক আবশ্যক

হ্যাঁ, একটা সময় ছিল যখন অনলাইনে সরাসরি ভিডিও দেখার বিভিন্ন রকম কোডেক প্রয়োজন হতো। তবে সেই একটা সময়ে কিন্তু আপনার পকেটে স্মার্টফোনও ছিলোনা। যাই হোক, সে সময়টাতে রিয়েল প্লেয়ার, কুইক টাইম, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, ডিআইভিএক্স সবই ব্যবহার করতে হতো। এমনকি, জাভাও মাঝে মধ্যে ভিডিও দেখার জন্য ব্যবহার করা হতো পরবর্তীকালে মাইক্রোসফটের সিলভার লাইট যার জায়গা নিয়ে নিয়েছিলো। কিন্তু এখনকার দিনে, বেশিরভাগ ভিডিওই ব্রাউজারের ইন্ট্রিগ্রেটেড এইচটিএমএল৫ এর ভিডিও ফিচারের মাধ্যমে দেখে নেয়া সম্ভব অথবা শুধু মাত্র অ্যাডোবির ফ্ল্যাশ প্লেয়ার প্লাগ-ইনই যথেষ্ট। যদিও খুবই কম সংখ্যক ওয়েবসাইট এখনও রয়েছে যারা মাইক্রোসফটের সিলভার লাইট ব্যবহার করে থাকে।
মূল কথা হচ্ছে, এখনকার দিনে অনলাইনে সরাসরি ভিডিও দেখার ক্ষেতে আপনার কোন রকম কোডেক ইন্সটলেশনের প্রয়োজন নেই। সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট বা ইমেইল থেকে প্রাপ্ত একটি লিংকে ক্লিক করলেই আপনার ব্রাউজার আপনাকে ইনস্ট্যান্ট ভিডিওটি প্লে করে দেখাতে সক্ষম। যদি কোন ওয়েবসাইট আপনাকে এরকম কিছু পপ-আপ করে যে আপনার সেই সাইটে ভিডিওটি দেখতে নির্দিষ্ট একটি কোডেক ইন্সটল করতে হবে তবে করবেন না, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হবে জাংক ফাইল।
কম্পিউটার ইউজার (2)

আপনার অ্যান্টিভাইরাস আপনাকে সবসময় সুরক্ষিত রাখবে

এখনকার প্রায় সবাই জানে যে অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো পারফেক্ট নয়, অবশ্য কোন কিছুই শতভাগ পারফেক্টভাবে কাজ করতে সক্ষম নয়। তবে এখনও অনেক ব্যবহারকারী রয়েছেন যারা সুরক্ষার জন্য পুরোপুরিই অ্যান্টিভাইরাসের উপর নির্ভরশীল! কিন্তু আপনার জানা উচিৎ যে অ্যান্টিভাইরাস আপনাকে শতভাগ সুরক্ষা প্রদানে সক্ষম হবেনা। এমনও দেখেছি যে একজনের কম্পিউটারে পেইড অ্যান্টিভাইরাস থাকা সত্ত্বেও তার কম্পিউটারটি ম্যালফাংশন করছে আবার আরেকজনের কম্পিউটারে কোন প্রকার অ্যান্টিভাইরাস না থাকার পরেও তার কম্পিউটারে কোন সমস্যা হচ্ছেনা। তাই বলবো অ্যান্টিভাইরাসের উপর নির্ভরশীল হবার কিছুই নেই, এটিকে নিরাপত্তার একটি হালকা স্তর হিসেবে ব্যবহার করাই ভালো। মূলত সাবধান থাকতে হবে আপনার নিজের।
কম্পিউটার ইউজার (6)

ক্যাশ ক্লিয়ার করলেই কম্পিউটার দৌড়াবে

হ্যাঁ, তবে সেই দৌড়ানো আপনার চোখে ধরা পরবে খুব সামান্যই! বরং, ক্যাশ ক্লিয়ার করলে আপনার ব্রাউজার কিছুটা স্লো হয়ে যাবে। কেন? আমরা যখন ব্রাউজ করি তখন বিভিন্ন সাইটের কিছু ডাটা ক্যাশে জমা হয়ে থাকে যেন পরবর্তী সময়ে সেই সাইটটি ব্রাউজ করলে আগের সেই ডাটা পুনরায় ডাউনলোড না করে ক্যাশ থেকেই এক্সেস করা যায়। ফলে দ্রুত ব্রাউজ করা যায়। এখন আপনি যদি ক্যাশ ক্লিয়ার করেন তবে আপনার ব্রাউজারকে বারবার সেই একই ডাটা ডাউনলোড করতে হবে, ফলে সময় এবং ব্যান্ডউইথ দুটিরই অপচয় হয়ে থাকে। তাহলে সত্যিই কি আপনার কম্পিউটার দৌড়াচ্ছে নাকি এক অর্থে আপনাকে বসিয়ে রাখছে?

ঘরে বসেই ঘুরে আসুন মঙ্গল গ্রহ থেকে

টিউনটি করার পূর্বে সকল টিউনার ভাইদের কে বলতে চায় দয়া করে কোনো খারাপ টিউনমেন্ট করবেন না। যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি টিউনটি ভালো লাগে তাহলে অবশ্যই টিউনমেন্ট করবেন। কারণ আপনাদের টিউনমেন্ট পেলে আরো নতুন টিউন করতে ইচ্ছা করে।
আপনি কি লাল গ্রহ মঙ্গলে যেতে চান? ভয় নেই আপনাকে নভোচারী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হতে হবে না। লাগবে না কাড়িকাড়ি টাকাও। শুধুমাত্র ডাউনলোড করে ইনস্টল করুন। ব্যস! মঙ্গল আপনার ডেস্কটপে। এবার যখন খুশি তখনই ঢুঁ মেরে আসুন মঙ্গল থেকে। লাল গ্রহ মঙ্গল নিয়ে যাদের জানার আগ্রহ রয়েছে তাদের জন্য দুইটি সিমুলেটর তৈরি করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই সিমুলেটর দুইটি দিয়ে ঘরে বসেই মঙ্গল গ্রহে অভিযান চালানো যাবে।
নাসা জানিয়েছে, এই সিমুলেটর দুইটিতে আছে কিউরিসিটি রোবট। যেটাতে চড়ে আপনি মঙ্গলের পৃষ্ঠে ঘুরে বেড়াতে পারবেন। সিমুলেটর দুইটি আদতে ইন্টার‌অ্যাকটিভ ওয়েব অ্যাপ্লিকেশন। এগুলোতে গুগল আর্থ অ্যাপ্রোচ ব্যবহার করা হয়েছে। সিমুলেটরের জন্য  বিগত ৫০ বছর ধরে নাসার সংগৃহীত ছবি জোড়াতালি দিয়ে থ্রিডি গ্লোব তৈরি করা হয়েছে।
সিমুলেটরের সাহায্যে মঙ্গল পৃষ্ঠের থ্রিডি এব ‍টুডি ভিউ পাওয়া যাবে। অনেকটা গেম খেলার মতই। যেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। মন চাইলে কিউরিসিটি রোবটিকে সঙ্গে নিয়ে মঙ্গলের যেথায় খুশি সেথায় হারিয়ে যেতে পারবেন। ভয় নেই হারিয়ে গেলেও পাবেন বেজ ক্যাম্পে ফিরে আসার দিক নির্দেশনা।

বৃহত্তম বিমান উড়বে আগামি বছর এ যাবৎকালীন সর্ববৃহৎ বিমান

২০১১ সালে তিন পার্টনারসহ বিশ্বের বৃহত্তম বিমান তৈরির পরিকল্পনা করেন মাইক্রোসফটের কো-ফাউন্ডার পল অ্যালেন। তার এই পরিকল্পনায় আরও যুক্ত ছিলেন ইলোন মাস্ক। বর্তমানে নির্মাণাধীন আছে সেই বৃহত্তম বিমান টি। যুক্তরাষ্ট্রের মোজ্যাভ এয়ার অ্যান্ড স্পেস পোর্টে চলছে এর নির্মাণ কাজ। আগামী বছর নাগাদ এর নির্মাণ কাজ শেষ করে এটি আকাশে ডানা মেলবে, এমনটাই আশা করছেন এর উদ্যোক্তারা।
তবে শুধুমাত্র বৃহত্তম বিমান হিসেবে গিনেস বুকে নাম লেখানোই এই বিমান তৈরির মূল কারণ নয়। রকেট লঞ্চিংয়ের এয়ার লঞ্চার হিসেবে ব্যবহার করার উদ্দেশ্য নিয়েও এটি তৈরি করা হচ্ছে।
এই বিমান নির্মাণের তত্ত্বাবধান করছে পল অ্যালেনের প্রতিষ্ঠান স্ট্র্যাটোলঞ্চ সিস্টেমস। এই প্রতিষ্ঠানের আরেক কো-ফাউন্ডার বার্ট রুটান। তিনি পুরো বিষয়টি দেখছেন বর্তমানে। দুটি বোয়িং ৭৪৭ এর সমন্বয়ে নির্মাণ করা হবে এই এয়ারক্র্যাফটটি। এর উইংস্পান বা ডানার দৈর্ঘ্য বর্তমান সময়ের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস এ৩৮০ এর তুলনায় ১২৩ ফিট চওড়া।
এই বিমানটি উড্ডয়নের জন্য প্রয়োজন হবে ১২ হাজার ফিট রানওয়ে। যদিও প্রচলিত অন্যান্য বাণিজ্যিক বিমানের ক্ষেত্রে ৭ থেকে ৮ হাজার ফিট লম্বা রানওয়ের প্রয়োজন পড়ে।

বৃহত্তম বিমান উড়তে চলেছে

বৃহত্তম বিমান
এটি কোন সাধারণ প্লেন নয়, এক কথায় যাকে বলা হয় ‘সুপার প্লেন’। পোশাকি নাম স্ট্র্যাটোলঞ্চ কেরিয়ার এয়ারক্রাফ্ট। এই বিমানটি আগামী বছর নাগাদ আকাশে উড়বার কথা রয়েছে। প্রস্তুতকারকদের দাবি, এই প্লেন মহাকাশচারীদের ভূপৃষ্ঠে বাইরে নিয়ে যেতে পারবে। ভূপৃষ্ঠ থেকে ২০০০ কিলোমিটার পর্যন্ত উড়ে রানওয়েতে ফেরৎ আসতে পারবে এই সুপারপ্লেন।
স্ট্র্যাটোলঞ্চ কেরিয়ার এয়ারক্রাফ্টের একেকটি ডানা ৩৮৫ ফুট লম্বা। ছ’টি সিক্স ৭৪৭ ক্লাস ইঞ্জিনে সমৃদ্ধ এই বিমান আগামী বছরই বিশ্বের আকাশে উড়তে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বিমানটি নির্মান কারি সংস্থার পক্ষথেকে। বিমানটির ওজন ১ লক্ষ ২০ হাজার পাউন্ড।
মাইক্রোসফটের সহ-কর্ণধার পল অ্যালেন ও বার্ট রুটানের মস্তিষ্কপ্রসূত এই বিমানটি বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমান হতে চলেছে। প্রথম বিমানটির নাম দেওয়া হচ্ছে ড্রিম ক্যাচার। পরবর্তিতে নাম পরিবর্তন করে নতুন ভাবে পোশাকি নাম স্ট্র্যাটোলঞ্চ কেরিয়ার এয়ারক্রাফ্ট নাম দেওয়া হয়েছে।
এই প্লেনটির সকল আপডেট পেতে চোখ রাখুন যুগটেক এ। সকল আপডেট নিয়ে আমি বাপ্পি হাজির হবো আপনাদের সামনে। এই প্লেন সংক্রান্ত সকল তথ্য জানতে টিউমেন্ট করুন

স্বপ্ন সম্পর্কিত মজার কিছু তথ্য এবং স্বপ্ন সম্পর্কে বিভিন্ন মতবাদ

এ যাবৎকালীন বিশিষ্ট জনেরা স্বপ্ন নিয়ে নানা তথ্য প্রদান করেছেন। এক এক জনের মতবাদ ছিলো এক এক রকম। স্বপ্ন নিয়ে সেই প্রাচিন থেকেই মানুষের চিন্তা ভাবনা ছিল অনেক প্রবল। আজ বিজ্ঞান ও প্রযুক্তির যুগে dream নিয়ে রয়েছে আলাদা ধারনা ও মতবাদ। আজ আমি সঠিক স্বপ্নের সঠিক বাস্তবতা ও ধারণা নিয়ে আলোচনা করবো। ১ থেকে ১০ পর্যন্ত থাকবে এর বিশ্লেষণ।

স্বপ্ন

স্বপ্ন
০১. সাইকলজিষ্টদের মতে রাতে অনিদ্রা হওয়ার অর্থ আপনি হয়ত অন্য কারো স্বপ্নে জীবিত।
০২. আপনি কখনই একসাথে নাক ডাকতে এবং dream দেখতে পারবেন না।
০৩. গড়ে একজন মানুষ বছরে ১৪৬০টি dream দেখে। অর্থাৎ প্রতি রাতে গড়ে প্রায় ৪ টি।
০৪. আমাদের মস্তিষ্ক কোন চেহারা তৈরী করতে পারে না। আমরা স্বপ্নে যে সব চেহারা দেখি তার সবগুলোই আমরা আমাদের জীবনে কখনও না কখনও দেখেছি। আমাদের জীবনে আমরা পথে ঘাটে অসংথ্য চেহারা দেখি যা মনে রাখতে পারি না। কিন্তু আমাদের সাবকনসাস মাইন্ড তা ধরে রাখে এবং স্বপ্নে তা দেখায়।
০৫. প্রতিটি মানুষইdream দেখে। যদি আপনি মনে করেন আপনি স্বপ্ন দেখেন না তার অর্থ হয় আপনি তা মনে রাখতে পারেন না নয়ত আপনি জটিল কোন মানসিক রোগে ভুগছেন।
০৬. মানুষ তার জীবনের প্রায় ৬ বছর স্বপ্ন দেখে কাটায়।
০৭. সাধারনত গর্ভবতী মহিলারা অন্যান্যদের চেয়ে বেশী সপ্ন মনে রাখতে পারে। তার কারণ, গর্ভকালীন সময়ে তাদের অতিমাত্রায় হরমোনের পরিবর্তন হয়।
০৮. সপ্ন দেখার ৫ মিনিটের মধ্যে আমরা তার ৫০শতাংশ ভুলে যাই, ১০ মিনিটের মধ্যে ভুলে যাই প্রায় ৯০ শতাংশ।
০৯. আমরা সাধারনত প্রায় ৯০ থেকে ১৮০ মিনিট সপ্ন দেখি যেখানে, গড়ে একটি স্বপ্নের স্থায়িত্ব হয় ১০ থেকে ১৫ মিনিট। সবচেয়ে লম্বা সময় dream দেখি সকালে যার স্থায়িত্ব ৩০ থেকে ৪৫ মিনিট।
১০. সাধারণত শিশুরা দুঃস্বপ্ন বেশি দেখে।
সপ্ন হল ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি যা ঘুমের সময় মানুষের মনের মধ্যে আসে। এগুলো কল্পনা হতে পারে, অবচেতন মনের কথা হতে পারে, বা অন্য কিছুও হতে পারে, শ্রেণীবিন্যাস করা বেশ কষ্টকর। সাধারনত মানুষ অনেক dream দেখে, তবে সবগুলো মনে রাখতে পারে না।

প্রযুক্তি প্রতিষ্ঠান সমূহ ২০১৫ সালের সেরা ১০টির বিস্তারিত

২০১৫ সালের সেরা ২৫টি বহুজাতিক প্রতিষ্ঠান এর তালিকা প্রকাশিত হয়েছে। আর গত তিনবছরের মত এবারও শীর্ষে আছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। শুধু তাই নয় তালিকার ১০টি প্রতিষ্ঠানের ৬টিই প্রযুক্তি প্রতিষ্ঠান ।
কর্মীদের মধ্যে সৃজনশীলতা, আস্থা ও পারস্পরিক সহমর্মিতা জাগিয়ে তোলে, এ রকম ২৫টি বহুজাতিক প্রতিষ্ঠানকে বার্ষিক তালিকায় স্থান দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে কর্মীদের আনন্দ পাওয়ার বিষয়টি শ্রেষ্ঠ কর্মক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। অন্যান্য ব্যাপারগুলোর মধ্যে কর্মীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালো পরিবেশ এবং কর্মীদের পদ ও অবস্থান নির্বিশেষে একই ধরণের মর্যাদা প্রাপ্তির বিষয়গুলো গণ্য করা হয়েছে।

এখানে তালিকার শীর্ষ ১০টি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এর নাম উল্লেখ করা হলো:

প্রযুক্তি প্রতিষ্ঠান
সার্চ জায়ান্ট গুগল আবারও শীর্ষ ২৫ বহুজাতিক প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে উঠে আসল। গুগল কর্মী বান্ধব পরিবেশ তৈরির জন্য প্রশংসিত।
প্রতিষ্ঠানটি সম্প্রতি সন্তান থাকা কর্মীদের জন্য নতুন করে অধিক ছুটি মঞ্জুর করেছে। তাছাড়া যেসব কর্মীরা নতুন বাবা-মা হয়েছেন তাদের জন্য ৫০০ মার্কিন ডলার মূল্যের ‘বেবি বন্ডিং বাকস’ প্রদান করছে। এ জিনিসগুলো তারা সন্তানের বয়স তিন মাস হওয়া অব্দি ব্যবহার করতে পারবেন।
এসএএস ইন্সটিটিউট
শ্রেষ্ঠ ২৫ বহুজাতিক প্রতষ্ঠানের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে এসএএস ইন্সটিটিউট। গত বছরের মতো এবারও তথ্য বিশ্লেষণমূলক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি কর্মীদের জন্য চাইল্ডকেয়ার, স্বাস্থ্য এবং ফিটনেস সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে কর্মীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু তাই নয়, কর্মীদের জন্য ফার্মেসি এবং বিনামূল্যে খাবার প্রদানও করে তারা।
নেটঅ্যাপ
বিশ্বের ২৫ টি সেরা বহুজাতিক প্রতিষ্ঠানের তালিকায় সার্বিকভাবে ৪ নম্বর র‌্যাঙ্কিংয়ে আছে নেট অ্যাপ। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি ৩ নম্বর অবস্থানে ছিল। তথ্য সংরক্ষণে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানটি এর কর্মীদের কাজের বিপরীতে সর্বোচ্চ ৪০ ঘন্টারও বিরতি দেয়। এটা তাদের ছুটির সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।
টেলিফোনিকা
৪ নম্বরে যৌথভাবে আছে আরও একটি টেক প্রতিষ্ঠান টেলিফোনিকা। গত বছরে ১৪ তম স্থানে থাকা মোবাইল টেলিকমিউনিকেশনসটি সম্প্রতি কর্মীদের আবিষ্কার, বিলি এবং সিদ্ধান্তে ভেটো দেওয়ার জন্য ‘বি মোর’ নামে একটি ক্যাম্পেইন চালু করে।
ইএমসি
তালিকার পরবর্তী প্রতিষ্ঠানটি মূলত ডেটা স্টোরেজ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ফরচুনের সূত্রানুযায়ী, প্রতিষ্ঠানটি আইটি ক্ষেত্রে তৃতীয় প্লাটফর্ম হওয়ার লক্ষ্যে কর্মীদের বিভিন্ন সুবিধা দিয়ে চলেছে।
মাইক্রোসফট
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট আছে তালিকার ষষ্ঠ অবস্থানে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি বাড়ি থেকে কাজ করার অপশনটি চালু করেছে। গত বছর থেকে মাইক্রোসফট তার মূল্যায়ন সিস্টেম পরিবর্তন করে। ১২৮,০০০ কর্মী থাকা প্রতিষ্ঠানটি গত বছরের তালিকায় বিশ্বব্যাপী ৮৬ তম ছিল।
অটোডেস্ক
থ্রিডি ডিজাইন এবং প্রকৌশল ওয়েবসাইট অটোডেস্ক তালিকার সপ্তম অবস্থানে আছে। ৮,৮২৩ কর্মী বিশিষ্ট প্রতিষ্ঠানটি ‘এমপ্লয়ি এ্যাডভোকেসি প্রোগ্রাম’ চালু করেছে। আর এর মাধ্যমে কর্মীরা তাদের কন্টেন্ট বাইরের দুনিয়ায় অর্থ্যাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবে। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়া পোস্টগুলোকে পয়েন্ট দিয়ে পুরস্কৃতও করছে।
সিসকো
নেটওয়ার্ক গিয়ার মেকার সিসকো টেক ব্রান্ডের তালিকায় অষ্টম স্থানে আছে। আর সার্বিকভাবে শ্রেষ্ঠ বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে ১৫তম স্থানে আছে।
অ্যাটেন্টো
ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজার রাখার ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক প্রক্রিয়ার আউটসোর্সিং সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাটেন্টো শীর্ষ দশ টেক বহুজাতিক প্রতিষ্ঠানের তালিকায় নবম স্থানে আছে।
প্রতিষ্ঠানটি গত বছরের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে এসে সার্বিকভাবে তালিকার ১৫তম অবস্থানে আছে। ১৫০,০০০ কর্মী থাকা অ্যাটেন্টা কর্মীদের প্রশিক্ষণ এবং লিডারশিপ প্রোগ্রামের জন্য সুপরিচিত। প্রতিষ্ঠানটি কর্মীদের ব্যবস্থাপনা এবং অর্থনীতিতে স্নায়ুবিজ্ঞান প্রয়োগ করার প্রশিক্ষণ দেয়।
ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস
ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন সফটওয়্যার তৈরিকারক ক্যাডেন্স বহুজাতিক টেক প্রতিষ্ঠানের তালিকায় ১০ নম্বরে আছে। সার্বিকভাবে তালিকার ২১ নম্বরে থাকা প্রতিষ্ঠানটি নৈতিকতা এবং সাধুতার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে। তাছাড়া ৬,৪০০ কর্মী থাকা ক্যাডেন্স কর্মীদের চাহিদা ঠিকমত পৌছাতে একটি শক্তিশালী প্রোগ্রামও চালু রেখেছে।

টেকনোলজির শীর্ষ ধনী বিল গেটস! টাইমস এর শীর্ষ প্রতিবেদন

এখনো বিল গেটসকে বাদ দিয়ে ধনী মানুষের তালিকা করা সম্ভব নয়। মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের দেওয়া বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় বেশ কয়েকবার ছিলেন শীর্ষে, আর শীর্ষে না থাকলেও বরাবরই ছিলেন ওপরের দিকে।
এবার ফোর্বসের দেওয়া প্রযুক্তি জগতের ১০০ ধনীর নতুন তালিকায় শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গতকাল বুধবার তালিকাটি প্রকাশ করে ফোর্বস।
এতে দেখা যায়, বিশ্বের ১০০ জন ধনী মানুষের মধ্যে ৫১ জনই প্রযুক্তি জগতের, যাদের মধ্যে ৩৩ জন এশীয় এবং আটজন ইউরোপের।
বিশ্বের শীর্ষ ১০০ ধনী লোকের সম্পদের মোট পরিমাণ ৮৪২.৯ বিলিয়ন মার্কিন ডলার। এদের মধ্যে সর্বনিম্ন সম্পদের পরিমাণ দুই বিলিয়ন মার্কিন ডলার।

শীর্ষ ধনী

বিল গেটস
বিল গেটসের সম্পদের পরিমাণ ৭৯ দশমিক ৬ বিলিয়ন ডলার। আর বিল গেটসের কাছাকাছি রয়েছেন ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তাঁর সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন মার্কিন ডলার।
তবে প্রযুক্তি দুনিয়ার ধনীদের তালিকায় এবার চমক দেখিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তিনি উঠে এসেছেন তৃতীয় অবস্থানে। তাঁর সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার।
বেজোসের পরেই চতুর্থ অবস্থানে রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তাঁর সম্পদের পরিমাণ ৪১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন রয়েছেন যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে। তাঁদের মধ্যে পেজের সম্পদ ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার এবং ব্রিনের ৩২ দশমিক ৮ বিলিয়ন ডলার।
সপ্তম অবস্থানে রয়েছেন চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা'র প্রতিষ্ঠাতা জ্যাক মা। তাঁর সম্পদের পরিমাণ ২৩ দশমিক ২ বিলিয়ন ডলার। প্রযুক্তি জগতের ধনীদের তালিকায় ১০ জন চীনা ব্যবসায়ী রয়েছেন।
মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমার রয়েছেন অষ্টম অবস্থানে। তাঁর সম্পদের পরিমাণ ২২ দশমিক ৭ বিলিয়ন ডলার। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী পাওয়েল জবস রয়েছেন নবম স্থানে। তাঁর সম্পদের পরিমাণ ২১ দশমিক ৪ বিলিয়ন ডলার।
কম্পিউটার নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেলের সম্পদের পরিমাণ ১৯ দশমিক ৪ বিলিয়ন ডলার। প্রযুক্তি প্রতিষ্ঠানের ধনীদের মধ্যে তিনি রয়েছেন দশম অবস্থানে।
প্রযুক্তি জগতের শীর্ষ ধনীদের মধ্যে নারী রয়েছেন সাতজন। আর এই সাতজনের মধ্যে শীর্ষে রয়েছেন পাওয়েল জবস। প্রযুক্তি দুনিয়ার ১০০ জন শীর্ষ ধনীর গড় বয়স ধরা হয়েছে ৫৩ বছর।
তাঁদের মধ্যে সবচেয়ে কম বয়সী ধনী হচ্ছেন ভিডিও মেসেজিং অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাট-এর প্রতিষ্ঠাতা ইভেন স্পাইজেল। ২৫ বছর বয়সী এই ধনীর সম্পদের পরিমাণ ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। আর সবচেয়ে বেশি বয়সী ধনী হচ্ছেন ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর। ৮৬ বছর বয়সী মুরের সম্পদের পরিমাণ ছয় বিলিয়ন ডলার।
ফোর্বসের দেওয়া তথ্যমতে, প্রযুক্তি জগতের শীর্ষ ১০০ ধনী ব্যক্তির মধ্যে ৯৪ জন নিজের হাতে তাঁদের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তিনজন উত্তরাধিকার সূত্রেই ধনী ছিলেন এবং বাকি তিনজন উত্তরাধিকার সূত্রে ধনী হলেও নিজেদের যোগ্যতায় তাঁরা অনেক বেশি এগিয়ে গেছেন।

এলিয়েন সম্পর্কে পবিত্র কুরআনের ব্যাখ্যা

বিজ্ঞান থেকে আল-কুরআনের ধারনা অনেক বেশি সুস্পষ্ট। বিজ্ঞান যেখানে দ্বিধাদ্বন্দে কিন্তু আল-কুরআন সেখানে দিচ্ছে ১০০% নিশ্চয়তা। যেই দিন-ই আমরা এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারব, সেই দিন হয়তো দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবে!
খ্রীষ্টপূর্ব পাঁচ শতকে থেলাস সর্বপ্রথম ভিনগ্রহের প্রাণীর ধারনা পোষন করেন। তার ধারনা মতে “দৃশ্যমান গ্রহ ব্যবস্থা ছাড়াও অন্য কোন জীবন বহুল জগত রয়েছে”। পুটার্চ তার ধারণায় চাঁদে স্বর্গের অসুরদের আবাস ভূমিকে খুঁজে পেয়েছিলেন। অনুরূপভাবে মধ্যযুগের জ্যোতির্বিদগণও পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে জীবনের কল্পনায় শুধু করতেন না, তারা কল্পিত জগতগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেরও নিরন্তর প্রয়াস ও ধ্যান ধারণার চিহ্ন রেখে গেছেন ইতিহাসের পাতায়।এলিয়েন সম্পর্কে পবিত্র কুরআনের ব্যাখ্যা !
বিখ্যাত গণিতবিদ সি এফ গাউস সাইবেরীয় জঙ্গলের বৃক্ষরাজিতে একটি অতিকায় ত্রিকোণ তৈরীর প্রস্তাব করেছিলেন যা অন্যান্য গ্রহের অধিবাসিগণকে আকৃষ্ট করতে সমর্থ হবে। জে জে ভন লিট্রো সাহারা মরুভূমিতে জ্যামিতির পদ্ধতি অনুসারে সুবৃহৎ আকৃতির নালা তৈরী করে তাতে কেরোসিন ঢেলে রাতের বেলায় আগুন ধরিয়ে দেয়ার প্রস্তাব রাখেন।
সি গ্রস দিনের সূর্যালোকে অতিকায় আয়না স্থাপন করে আলোর প্রতিফলন ঘটিয়ে ভিন গ্রহের মানুষের সাথে যোগাযোগ করতে পরামর্শ পর্যন্ত দান করেছিলেন। এই তো গেল প্রাচীন ও মধ্যযুগীয় দার্শনিকদের প্রচেষ্টা। আর আধুনিক যুগে ভিনগ্রহের প্রাণীর সন্ধানে পৃথিবীতে এবং পৃথিবী থেকে পৃথিবীর বাইরে মহাকাশে পরিচালিত হচ্ছে বিভিন্ন অভিযান।
পৃথিবীর অভিযানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সেটি (SETI:Search for Extraterrestrial Intelligence), যা ১৯৬০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেক। ‘সেটি’ বেতার তরঙ্গ ব্যবহার করে ভিনগ্রহের প্রাণীর সন্ধান করে পৃথিবী থেকেই। বর্তমানে ১০টিরও বেশি দেশে ‘সেটি’ এ কার্যক্রম পরিচালনা করছে।
ভিনগ্রহের প্রাণীদের সম্পর্কে আংকিক কিংবা যৌক্তিক কিংবা বিশ্বাসগত এই বিপুল সমর্থনের কারণেই গবেষকরা খুঁজে চলেছেন প্রাণের অস্তিত্ব। এই সন্ধান-কার্যক্রমে গবেষকরা একদিকে অতীতের ঐতিহাসিক উৎসে খোঁজ করছেন ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব আর বিজ্ঞানীরা খোঁজ করছেন পৃথিবীর বাইরের গ্রহ কিংবা উপগ্রহে প্রাণের অস্তিত্ব।
শুধু বিজ্ঞানিক ও দার্শনিক নয় গণমাধ্যমও রেখে যাচ্ছেন এতে গুরুত্বপূর্ণ ভূমিকা- ভিনগ্রহের প্রাণীদের সম্পর্কে গণমাধ্যমে বহু চটকদার এবং কখনও কখনও ভাবগম্ভির কাজও হয়েছে। যেমন লেখা হয়েছে বই, প্রকাশিত হয়েছে পত্রিকার প্রতিবেদন, তেমনি তৈরি হয়েছে গান, চলচ্চিত্র এবং অ্যানিমেটেড চলচ্চিত্র। যা নতুন করে বলার কোন অবকাশ রাখেনা, কারণ এগুলো সম্পর্কে আমরা সকলেই জানি।
এবার আমরা আল-কুরআনের দিকে দৃষ্টি দেয়-
“মহান আল্লাহই জগতসমূহের প্রতিপালক। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই সকল প্রশংসা” (৪০:৬৪-৬৫)।
“জগতসমূহের প্রতিপালক আবার কি? তিনি আকাশমন্ডলী ও পৃথিবীসমূহ এবং উহাদিগের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও”
(২৬:২৩-২৪)।
“তাঁর এক নিদর্শন নভোমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন” (৪২:২৯)।
“আল্লাহ হইতেছেন তিনি, যিনি সৃষ্টি করিয়াছেন অসংখ্য আকাশ আর অনুরূপ সংখ্যক পৃথিবী। উহাদের উপরও আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়; (এ তথ্যটি) এই জন্য যে তোমরা যেন অবগত হও, আল্লাহ সর্বশক্তিমান ও সর্বাজ্ঞ” (৬৫:১২)।
আল-কুরআনের আরো অনেক আয়াতে ইঙ্গিত প্রদান করা হয়েছে যে- শুধু আমাদের এই পৃথিবীই নয়, অন্য কোন অজানা প্রান্তেও রয়েছে আল্লাহর সৃষ্টি জীব। কিন্তু এর বিপরীতে মহাবিশ্বের কোথাও প্রাণ নেই এরকম কোন বার্তা আল-কুরআনে দেয়নি।
আর ৪২ নং সূরার ২৯ নং আয়াত এবং ৬৫ নং সূরার ১২ নং আয়াত ২টি আমাদের কে ১০০% নিশ্চিয়তা প্রদান করে ভিন গ্রহের প্রাণী সম্পর্কে এবং ৬৫ নং সূরার ১২ নং আয়াতটি আমাদেরকে যে ধারনা দান করে তাহল- “ভিন গ্রহের প্রাণীরা আমাদের মতই বুদ্ধিমান এবং গঠন গত দিক থেকে আমাদের মতই উন্নত।
কারণ তাদের উপর যেহেতু আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়, তারা অবশ্যই বুদ্ধিমান হতে হবে। তাদের থাকবে জ্ঞান, থাকবে পড়ার ও লিখার ক্ষমতা। যদি পড়ার ও লিখার ক্ষমতা থাকে, তহলে তাদের মস্তিষ্ক হতে হবে বড় এবং থাকতে হবে নূন্যতম আমাদের হাতের মত গঠন, যা কলম ধরতে সহায়ক। কিন্তু এলিয়েনের গঠনগত বিজ্ঞানের ধারনা গুলো অনেক বৈচিত্র পূর্ণ, যা শুধু কল্পনা মাত্র।

প্রকৃতির গোপন মাত্রাঃ ফ্রাক্টাল রহস্য

প্রকৃতি রহস্য করতে ভালোবাসে। কিন্তু তার সেই রহস্য আমাদের কাছে মাঝে মধ্যেই জটিল মনে হয়। কিন্তু যখন আমরা একটু গভীর ভাবে দেখি তখন বুঝতে পারি যে প্রকৃতি রহস্য পছন্দ করলেও জটিলতায় মোটেও পছন্দ করে না। তার সব কিছুই অনেক সরল-সোজা। তাই বিজ্ঞানীরাও প্রকৃতির সবকিছুকে একটা সহজ তত্ত্ব দিয়ে প্রকাশ করার জন্য খোঁজ করছেন ‘সবকিছুর তত্ত্ব’ বা ‘The theory of everything’. যাই হোক, আজ আমরা আলোচনা করব প্রকৃতির সেই রহস্যময়তার ব্যাপারে কিন্তু সেটা অনেক সহজ রহস্য। আমরা মাঝে মাঝেই প্রকৃতিতে বিভিন্ন প্যাটার্ন খুঁজে পাই। এর মধ্যে কিছু বিখ্যাত হল গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত আর ফিবোনাক্কি রাশিমালা। এই দুটো বিষয়ই অনেক সহজ। আমাদের আশে পাশের অনেক কিছুতেই দেখা মিলে এই দুই রাশির। কিন্তু সবথেকে সহজ, রহস্যময়, অনন্য আর সুন্দর রাশি হল ‘ফ্রাক্টাল’!
ফ্রাক্টাল কি? এর জন্ম কিভাবে? এর আবিষ্কারক কে? শব্দটা কোথা থেকে আসল সেটা পরে আলোচনা করা যাবে। এখন আমরা দেখব আমাদের দৈনন্দিন সহজ জীবন থেকে জটিল জীবনে এই ফ্রাক্টাল কিভাবে কাজ করে আর এর ব্যবহার কিভাবে আমাদের জীবনকে সহজ করেছে।Picture4Picture5
প্রকৃতিতে নিদর্শনঃ-
  • হৃদপিণ্ডের ছন্দ এমনকি আমাদের চিন্তা ভাবনাও ফ্রাক্টাল এর নিয়ম অনুযায়ী কাজ করে।
  • আমাদের জীবনের সবখানেই ফ্রাক্টাল অদৃশ্য ভাবে কাজ করছে। আমাদের নিউরনের গঠন, শিরা-উপশিরা, কিডনী, ফুসফুস, রক্তজালিকা,
  • একেবারে ক্ষুদ্র ভাইরাসের গঠন থেকে শুরু করে মহাকাশের সব কিছুতেই এই ফ্রাক্টাল লক্ষ করা যায়।
  • আমরা যদি কোন গাছের দিকে তাকাই তাহলে তার পুরোটুকুতেই দেখতে পাব ফ্রাক্টালের সমাহার। একটা বড়গাছের মূল কান্ড, এর শাখা-প্রশাখা, পাতা ও এর শিরা-উপশিরা এবং গাছের মূলের শিকড়ের গঠনেও ফ্রাক্টাল চোখে পরে।
  • প্রকৃতির দুর্যোগগুলোও ফ্রাক্টাল মেনে চলে। আমরা ঘূর্ণিঝড়ে, সুনামিতে, বিদ্যুৎ চমকে এবং মেঘের মধ্যেও ফ্রাক্টাল দেখতে পাই।
  • একটা জঙ্গলের ছোটগাছ আর বড় গাছের আকৃতিতে রয়েছে এই রহস্যময় ফ্রাক্টাল। ফুলের গঠনে, পুস্পমঞ্জুরির সম্পূর্ণটাতেই, শামুকের আকারে, মঙ্গা পিড়িত এলাকার মাটির ফাটলে ফ্রাক্টাল দৃশ্যমান।
  • মরুভুমী, সাগরের ঢেউ, পাহাড়ের গঠনে ফ্রাক্টাল দেখা যায়।
  • কোষের বিভাজন এমনকি প্রাকৃতিক নির্বাচনও ফ্রাক্টাল রাশিকে নির্দেশ করে।
  • দৃশ্যমান মহাবিশ্বের মানচিত্রে, গ্যালাক্সির মানচিত্রে সবখানেই শুধু ফ্রাক্টাল দেখা যায়।
  • তুষারের আকৃতিতে এই ফ্রাক্টালের সবথেকে সুন্দর নিদর্শন পাওয়া যায়। মাকড়সার জালেও ফ্রাক্টাল রয়েছে।
  • বরফের ফাটলে,সমুদ্র তীরে ফ্রাক্টাল লক্ষ করা যায়।
ব্যবহার:-
এতক্ষণ আলোচনা করালাম প্রকৃতিতে ফ্রাক্টালের অস্তিত্ব সম্পর্কে। আলোচনায় ব্যবহার করা উদাহরণের বাইরে আরো অনেক জায়গাতেই আমরা ফ্রাক্টালের বৈশিষ্ট্য দেখতে পাই। এখন দেখা যাক আমাদের জীবনে ফ্রাক্টাল কি কাজে লাগে।
  • আমাদের দেখা মুভি আর গেমসের গ্রাফিক্স ফ্রাক্টালের কথা ছাড়া ভাবাই যায় না। ফ্রাক্টাল জ্যামিতি ব্যবহার করে বর্তমানে গ্রাফিক্স আরো উন্নত করা সম্ভব হয়েছে। গ্রাফিক্সের একটা বিষয় হল মসৃণতা। ছবি যত মসৃণ হবে সেটা তত বেশি জীবন্ত মনে হবে। আগে ছবি হাতে একে এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে মসৃণ করা হত। আর এখন ফ্রাক্টাল জ্যামিতি ব্যবহার হয়। আমরা হলিউডের মুভি স্টার ওয়ার্স বা স্টার ট্রেক আর কল অফ ডিউটি বা বর্তমানের হাই-রেজ্যুলেশনের গেম দেখলেই বুঝতে পারব যে দিনে দিনে গ্রাফিক্স আরো বেশি জীবন্তহয়ে উঠছে। এসবই ফ্রাক্টালের অবদান।
  • থ্রিডি সিমুলেশন তৈরিতে ফ্রাক্টাল জ্যামিতির ব্যবহার করা সফটওয়্যার ছাড়া অন্য কোন বিকল্প নেই। এই জ্যামিতি ব্যবহার করেই সহজ ভাবে কিছু ইউক্লিডিয়ান আকৃতির মাদ্ধমেই একটা জটিল আকৃতি গঠন করে ফেলা যায়।
  • চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়য়ের ক্ষেত্রে ফ্রাক্টালের অবদান অনস্বীকার্য। হার্টের ব্লক, ক্যান্সার, মস্তিস্কের সমস্যা সহজভাবেই শুধুমাত্র আলট্রাসাউন্ড ব্যবহার করেই কোন প্রকার ঝুঁকিছাড়া নির্ণয় করা যায়।
  • ফ্রাক্টালের ব্যবহার আমাদের ব্যবহার করা ইলেক্ট্রিক ডিভাইসের আকার ছোট করতে কাজে লাগানো হয়েছে। যেমন ধরুন বর্তমানে একটা মোবাইল বা ল্যাপটপ ডিভাইসে একসাথে ব্লুটুথ, ওয়াই-ফাই, ইন্টারনেট ব্যবহার করতে হয়।  কিন্তু প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। তাই একটা মোবাইল বা ল্যাপটপ ডিভাইসে অনেকগুলো রিসিভারের প্রয়োজন হয়। এখন যদি ঐ ডিভাইসে অনেকগুলো রিসিভার লাগানো হয় তাহলে সেই ডিভাইস আর বহনযোগ্য থাকে না। এই সমস্যা ফ্রাক্টাল জ্যামিতির মাধ্যমে দূর করা যায়।
  • ফ্রাক্টাল জ্যামিতি ব্যবহার করে একেবারেই সহজভাবে একটা বৃহৎ অরণ্য কতখানি অক্সিজেন দেয় আর কতখানি কার্বন ডাই-অক্সাইড শুষে নেয় তা জানা যায়।
  • একটা বিশাল প্রাণী আর একটা ক্ষুদ্র প্রাণী যেমন নীল তিমি আর ভাইরাসের জন্য কতখানি শক্তি প্রয়োজন তা এই ফ্রাক্টাল জ্যামিতির মাধ্যমে নির্ণয় করা যায়।
  •  ফ্রাক্টাল জ্যামিতির নির্দেশ মতে দেখা যায় যে মানুষের হৃদপিণ্ডের কম্পনের সাথে, পাহাড়ের ল্যান্ডস্কেপ ছবির সাদৃশ্য রয়েছে।
এতক্ষণ অনেক কথা হল ফ্রাক্টাল নিয়ে। আসুন এবার জানি আসলে কি এই ফ্রাক্টাল আর ফ্রাক্টাল জ্যামিতি? সহজভাবে যদি এক কথায় বলি তাহলে ফ্রাক্টাল হল ০.৫ বা অর্ধেক। আরো একটু ভালো করে যদি বলি তাহলে বলা যায়, আপনি যদি ১ কিমি দূর থেকে কোন বস্তু দেখেন তাহলে এর আকৃতি মনে করুন ত্রিভুজের মত দেখলেন। এখন আপনি যদি ২X জুম করেন তাহলেও যদি দেখেন যে এর ভেতরে আরো একটা ত্রিভুজ আকৃতি দেখা যাচ্ছে তাহলে সেটা হবে ফ্রাক্টাল। আসলে এরা হল স্ব-প্রতিরুপি। এদের কখনো কখনো ‘অসমিরকম জটিল’ বলে অভিহিত করা হয়। মূলত কোন বস্তুকে বিভিন্ন স্কেল থেকে দেখলে যদি একে একইরকম দেখা যায় তাহলে তাকে ফ্রাক্টাল বলে অভিহিত করা যায়। ফ্রাক্টাল শব্দটি ফ্রাক্টাস বা ফ্রাকচার শব্দ থেকে এসেছে। এর অর্থ হল ‘ভাঙ্গা’ বা ‘চিড় ধরা’। যদিও এটা একটা সেট তবে জ্যামিতিক বস্তু বলাই বেশি যুক্তিযুক্ত। বেনোয়া ম্যান্ডেলব্রট নামক এক বিজ্ঞানী এই জ্যামিতিক বস্তুর এরুপ নামকরন করেন ১৯৭৫ সালে। মূলত ১৭ শতকের দিকে বিজ্ঞানীরা প্রকৃতিতে এই আকার লক্ষ করেন, আর তখন থেকেই অনেক বিজ্ঞানী কাজ করে চলেছেন এ নিয়ে। অনেকে মনে করেন এটা হল প্রকৃতির লুকানো মাত্রা বা আকার। হয়ত এর মধ্যেই লুকানো আছে সৃষ্টির কোন রহস্য বা মহাবিশ্বের আকার আর মাল্টিভার্সের ধারনা। এসব উন্মোচন করা এখন শুধু সময়ের ব্যাপার।

সৌন্দর্য কাহাকে বলে এবং কি?

সৌন্দর্যের ব্যাপারটা সম্পূর্ণ আপেক্ষিক আর আবেগজনিত। একজনের কাছে একটা ব্যাপার ভালো লাগলেও অন্যজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। যাই হোক, আজ আমরা অন্যান্য সৌন্দর্যের কথা বাদই দিলাম। আজ শুধু আমরা মানুষের সৌন্দর্যের কথাই বলব। অনেকে বলবেন এটা আবার বলার কি হল? আসলে ব্যাপারটা অত সহজ না যতটা আমরা ভাবি। মানুষের সৌন্দর্য নির্ভর করে ক্ষমতা, সময় আর পরিবেশের উপর। একটা কথা আছে না যে, "বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোড়ে"। কথাটা হাড়ে হাড়ে সত্য।
aKing-Obama-59693mansa-musa
11148698_1559792157621443_8515273293272298680_nবর্তমানে আমরা সুন্দরের dean_whiteman_234কথা বললে ফর্সা আর চিকন মানুষের কথাই বলব। কিন্তু আজ থেকে কয়েকশ বছর আগে পরিস্থিতি কেমন ছিল? আসলে তখন ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তো চলুন দেখা যাক আমরা কিভাবে সৌন্দর্যের মানদণ্ড নির্ধারণ করে থাকি...
সৌন্দর্যের মানদণ্ড নির্ধারণের ক্ষেত্রে ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অর্থাৎ কোন এক সময়ে যে ধরনের মানুষ দেশের ক্ষমতায় থাকে সেই দেশের সকল মানুষ ঐ ক্ষমতাবান মানুষদের মত হতে চায়। যেমনঃ বর্তমানে বলতে গেলে পৃথিবীর আধিপত্য সাদা মানুষদের হাতে অর্থাৎ ইংল্যান্ড বা আমেরিকার মত দেশের মানুষের হাতে। ক্ষমতার বেশিরভাগ লোকই সাদা চামড়ার। তাই বর্তমানে সকলেই তাদের অনুকরণ করতে চায়। সহজভাবে বলতে গেলে বিখ্যাত খেলোয়াড় নেঈমারের চুলের কাটিং যেমনই হোক না কেন সকলে তাতেই সৌন্দর্য খুঁজে পায়। এইজন্যেই বর্তমানে আমাদের সৌন্দর্যের মানদণ্ড হল সাদা চামড়ার মানুষ। কিন্তু যখন পৃথিবীতে আরবদের অর্থাৎ কালো মানুষের আধিপত্য বিরাজ করত তখন সকলেই কিন্তু সেই কালো মানুষদেরকেই সুন্দর বলেছে। তাদের রাজা-রানিরা ছিল কালো। তাই সকলেই কালো হতে চাইত, তাদেরমত সাজসজ্জা নিতে চেষ্টা করত। তাই তখন সুন্দরের মানদণ্ডে ছিল কালো মানুষেরা।
এভাবেই সময়ের সাথে সৌন্দর্যের সংজ্ঞা পাল্টায়। সুতরাং সৌন্দর্যের মানদণ্ড বলতে স্থায়ী কিছু নেই। আজ যাদেরকে সুন্দর বলা হয় হয়ত কাল তাদেরকে কুচ্ছিত জ্ঞান করা হবে।

মমজী [পর্ব ০]: মজাই মজাই জীব বিজ্ঞাণের শুরু :)

মমজী মানে মজাই মজাই জীব বিজ্ঞাণে সবাইকে স্বাগতম। মমজী পর্ব ০ দেখেই বুঝতে পারছেন এটি একটি ধারাবাহিক টিউনের শুরু। তো বিস্মিল্লাহ বলে শুরু করে দেয় আমাদের আজকের পর্ব।
শুরুতেই বলি কেন এই মমজী। জীব বিজ্ঞাণ একটি মজার বিষয় হওয়ার পরেও আমাদের দেশে ছোট থেকে এই বিষয়টি আমাদের ছাত্র-ছাত্রীদের একপ্রকার গিলানো হয় কোন প্রকার বুঝানো ছাড়াই। আর আমরাও বিশ্বাস করতে শুরু করি জীব বিজ্ঞাণ রসকস বিহীন এমন একটি বিষয় যা না বুঝেই শুধু গলাঃধকরণ করতে হয়। :(এই ভূল ধারণা ভেঙে মজাই মজাই বিভিন্ন টিপস সহ জীব বিজ্ঞাণ শিখার প্রয়াসেই আমাদের এই মমজী। :)
পর্ব ০ কেন?
কারণ এই পর্বে আমরা কিছুই বুঝাবনা। আমাদের মমজী এর একেকটা পর্ব হবে আসলে আপনারা যা নিয়ে জানতে চান তা নিয়ে। তাই তারাতারি টিউমেন্টে লিখে ফেলুন আপনি কোন বিষয়টি বুঝতে চান। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব মম সহকারে তা আপনাদের বুজাতে। পরবর্তীতে ভিডিও আকারে আপনাদের দেওয়া টপিক গুলুর উপর মম(মজাই মজাই) লেকচার দেওয়া হবে।
কারা টিউমেন্ট করবেন?
মূলত স্কুল,কলেজের শিক্ষার্থীতের জন্যই আমাদের এই মমজী হলেও জীব বিজ্ঞাণে আগ্রহী/অনাগ্রহী যে কেউ টিউমেন্ট করতে পারবেন। :)
কেন এই মমজী?
আমাদের দেশে বর্তমানে গনিত, পদার্থ ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করতে অনেক প্রচেষ্টা থাকলেও জীব বিজ্ঞাণের ক্ষেত্রে তেমনটি দেখা যায়না। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। :)

Paradox – প্যারাডক্স : একটি জটিল বিষয়

বিষয়টা হলো প্যারাডক্স।
শুরুর আগে বলে নিই- প্যারাডক্স বিষয়টা অধিকাংশ মানুষের কাছে দুর্বোধ্য। পড়েও এই বিষয়টা ব্যাখ্যা করতে পারে না এমন মানুষের সংখ্যাই বেশি।
প্যারাডক্সকে এককথায় বুঝাতে গেলে বলতে হয় এটা একপ্রকার বিভ্রান্তি যার উত্তর জানা যাবে না বা এই মুহর্তে জানা সম্ভব নয়।
প্যারাডক্সের উদাহরণ দিতে গিয়ে অধিকাংশ লোক সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি ব্যবহার করে।
উক্তিটি হলো: " I know that I don't know anything. "
খুব সাধারণ একটা উক্তি। তাই না?
আসুন ব্যাখ্যা করি।
বাংলা অর্থ : "আমি জানি যে আমি কিছুই জানি না"
সক্রেটিস বলছেন তিনি কিছুই জানেন না। কিন্তু তিনি এটা জানেন যে তিনি কিছুই জানেন না। তাহলে "তিনি কিছু জানেন না" -একথাটা ঠিক নয়। আবার যদি "তিনি কিছুই জানেন না(I don't know anything)"-কে ঠিক ধরে নিই তবে "তিনি জানেন (I Know) কথাটা ঠিক না।
এটাকে বলা হয় সক্রেটিস প্যারাডক্স।
আরো কিছু উদাহরণ দিই-
এক.
এটাকে BARBER PARADOX (RUSSELL'S PARADOX) বলা হয়। আমেরিকান গণিতবিদ Bertrand Russell এটা তৈরি করেছেন।
একটা গ্রামে একজন নাপিত বাস করে। ১. সে তাদের দাঁড়ি কামায় যারা নিজেদের দাঁড়ি নিজেরা কামায় না। ২. যারা নিজেরা নিজেদের দাঁড়ি কামায় তাদের দাঁড়ি সেই নাপিত কামিয়ে দেয় না।
এখন প্রশ হলো নাপিতের দাঁড়ি কে কামায়? সে নিজে না অন্যকেউ?
অন্যকেউ কামালে ১ নং বাক্যের সাথে আর নিজে কামালে ২ নং বাক্যের সাথে সংঘর্ষ হয়। একটু মন দিয়ে ভাবলেই বুঝতে পারবেন।
দুই.
একটা কাগজে পরপর দুইটি লাইন আছে এরকম: "পরের লাইনটি মিথ্যা। প্রথম লাইনটি সত্যি নয়।"
এটাকে বলা হয় ডাবল লায়ার প্যারাডক্স। এতোক্ষণে হয়তো বুঝে গেছেন সক্রেটিসের প্যারাডক্সটি একটি ডাবল লায়ার প্যারাডক্স।
তিন.
এবার পিচ্ছি একটা প্যারাডক্সের উদাহরণ দিই। এটা লায়ার প্যারাডক্স।
ধরুন, আমি আপনাকে বললাম, "I am a liar." এখন আপনি কি আমার কথাটা বিশ্বাস করবেন নাকি করবেন না?
চার.
এখন যে উদাহরণটা দিব সেটা আমার খুব প্রিয়।
রহমান সাহেবের ছেলে কিডন্যাপড হয়েছে। উনি চিন্তিত হয়ে বসে আছেন। এমন সময় টেলিফোন বেজে উঠলো।
: রহমান সাহেব?
: বলছি। আপনি কে?
: আপনার ছেলে আমাদের কাছে।
: প্লিজ, তাকে ছেড়ে দিন। যা চান তা দিব।
: আপনার ছেলেকে ছেড়ে দিবো যদি আপনি সঠিকভাবে বলতে পারেন আপনার ছেলেকে আমরা ছেড়ে দিবো নাকি দিবো না।
রহমান সাহেব বললেন," আপনারা আমার ছেলেকে ছেড়ে দিবেন না।"
এখন কথা হলো তারা তাঁর ছেলেকে ছেড়ে দিবে নাকি দিবে না? প্যারাডক্সটা বুঝতে হলে একটু মাথা ঘামাতে হবে।
রহমান সাহেব বলেছেন ছেড়ে দিবে না।
কিন্তু কিডন্যাপার বলেছে সঠিকভাবে বলতে পারলে ছেলেকে ছেড়ে দিবে। কিন্তু ছেড়ে দিলে আবার রহমান সাহেবের কথাটা সঠিক থাকে না।
আর ছেড়ে না দিলে রহমান সাহেবের কথা সঠিক হয়। এক্ষেত্রে কিডন্যাপার প্রতিশ্রুতি দিয়েছে সঠিক হলে ছেড়ে দিবে। কিন্তু ছেড়ে দিলে আবার সঠিক না হওয়ার প্রসঙ্গ চলে আসে।
পাঁচ.
মনে করুন, আমি একটা কাগজে ইংরেজি হরফে লিখে দিলাম:"I can not write in English."
ছয়.
"সবনিয়মের ব্যতিক্রম আছে"
বাক্যটিও একটা প্যারাডক্স। নিয়ম করে ব্যতিক্রম হওয়াটাও একটা নিয়ম।
সাত.
এই উদাহরণটি দুই নং এ বলা ডাবল লায়ার প্যারাডক্স।
"তুমি যা জানো আমি তার সবটা জানি। এবং আমি যা জানি না তা তুমি জানো।"
এটা আমার বানানো। লেখাটা পড়ে আপনিও এধরণের ছোটখাট প্যারাডক্স বানাতে পারবেন।
উপরের উদাহরণগুলো থেকে আশাকরি বুঝতে পারছেন যে প্যারাডক্স হলো এমন এক বা একাধিক বাক্য বা ঘটনা যা পরস্পরের কন্ট্রাডিকশনারি। একই পরিস্থিতিতে দুটো ঘটনা সম্ভব নয়।
এই লেখাটা লিখার আগে বেশ কিছু বাংলা এবং ইংলিশ লেখা পড়েছি। কিছু সংক্ষিপ্ত প্যারাডক্স দিচ্ছি। প্রথমবার পড়ে না বুঝলে আবার পড়বেন। তারপরও না বুঝলে টিউমেন্ট বক্স তো আছেই।
1. Nobody goes to that restaurant; it's too crowded.
2. Don't go near the water 'til you have learned how to swim.
3. The man who wrote such a stupid sentence can not write at all.
4. ADVERTISEMENT: Are you an analphabet? Write a letter and we will send you free of charge instructions how to undo it.
5. Let's say there is a bullet which can shoot through any barrier. Let's also say there is an absolutely bullet-proof armor which no object can penetrate. What will happen if such a bullet hits such an armor?
6. What happens if you are in a car going the speed of light and you turn the headlights on?
7. Your mission is not to accept the mission. Do you accept?
8. Answer truthfully (yes or no) to the following question: Will the next word you say be 'no'?
9. A girl goes into the past and kills her Grandmother. Since her Grandmother is dead, the girl was never born. If she were never born, she never killed her grandmother.
নয়নাম্বার প্যারাডক্সটা নিয়ে একটু বলি।
কল্পবিজ্ঞানের অনেকটা জুড়ে রয়েছে টাইমমেশিন ধারণা।
মনে করুন, এক বালিকা অতীতে গিয়ে তার মায়ের মাকে খুন করলো যখন তার মায়ের জন্ম হয়নি। যেহেতু তার মায়ের মা মৃত, সেহেতু তার জন্মাবার কোন সম্ভাবনাও নেই। কিন্তু সে না জন্মালে অতীতে গিয়ে তার মায়ের মাকে খুন করবে কিভাবে?
মুভি দেখার অভ্যাস থাকলে Predestination (2014) মুভিটা দেখতে পারেন এই বিষয়টি পরিস্কারভাবে বোঝার জন্য।
সাপের নিজের লেজ নিজে গিলে খাওয়ার মত ব্যাপারটা। যদিও এটার সমাধান বিজ্ঞান দিয়েছে। সেটা হলো Multiverse বা Parallel Universes অর্থাৎ সমান্তরাল মহাবিশ্বসমুহ।
মাল্টিভার্সের ধারণাটাও দারুণ। সংক্ষেপে Cosmos-A Spacetime Odyssey (2014) নামে একটা ডকুমেন্টারি থেকে পাওয়া কিছু ধারণা দিতে পারি।
অনেকগুলো গ্রহ-উপগ্রহ নিয়ে আমাদের এই বিশ্ব। ঠিক তেমনি অনেকগুলো বিশ্ব নিয়ে একটা মহাবিশ্ব বা মাল্টিভার্স। আবার অনেকগুলো মহাবিশ্ব নিয়ে আরো কোন মহাজাগতিক মহাবিশ্ব। এভাবে চলতে থাকবে। ভাবতে পারেন?
এগুলো কসমোলজির পড়ালেখা। আমি বিবিএ এর একজন নিম্ন ক্যাটাগরির স্টুডেন্ট। এতো গভীরে না যাই। আপাতত লেখাটা শেষ করি একটা ছোট্ট প্যারাডক্স দিয়ে।

Nuke Map:জেনে নিন কি হবে আপনার শহরে পারমাণবিক বোমা ফেললে

হ্যালো ভিজিটর,কেমন আছেন আপনারা?আশা করি ভাল।এতদিন ধরে টেকনোলজি এর রসকষহীন জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন,আজ আপনার জন্য ভিন্ন ধরণের টেক উপহার নিয়ে এসেছি।জেনে নিন কি হবে আপনার এলাকায় পারমাণবিক বোমা ফেললে (পারমাণবিক বোমা ফেলার সাথে সাথেই তো মরে যাবেন,জানবেন কখন? :-P)
পারমাণবিক বোমা কি?
পারমাণবিক অস্ত্র এমন এক ধরনের যন্ত্র যা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রাপ্ত প্রচণ্ড শক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। সে নিউক্লিয়ার বিক্রিয়া ফিসানের ফলে অথবা ফিসান ও ফিউশান উভয়েরই সংমিশ্রনেও সংঘটিত হতে পারে। উভয় বিক্রিয়ার কারণেই খুবই অল্প পরিমাণ পদার্থ থেকে বিশাল পরিমাণে শক্তি নির্গত হয়। আধুনিক এক হাজার কিলোগ্রামের একটি থার্মো-নিউক্লিয়ার অস্ত্রের বিস্ফোরন ক্ষমতা প্রচলিত প্রায় ১ বিলিয়ন কিলোগ্রামের প্রচণ্ড বিস্ফোরক দ্রব্যের চেয়েও বেশি। এভাবেই শুধুমাত্র প্রচলিত বোমার সমান আকারেই একটি পারমাণবিক বোমা দ্বারাই একটি সহরকে ধ্বংস করে দেয়া যায়। পারমাণবিক অস্ত্রকে ধরা হয় ব্যাপক ধ্বংসযজ্ঞের এক বোমা হিসেবে। একারণেই আন্তজার্তিক বিভিন্ন নিয়ম-নীতিমালা প্রণয়নে তাদের ব্যবহার ও নিয়ন্ত্রণ সবসময়ই একটি আলোকিত বিষয় হয়ে দাড়িয়েছে। (বিস্তারিতhttps://en.wikipedia.org/wiki/Nuclear_weapon)
আপনারা সবাই ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার ভয়াবহতা সম্পর্কে জানেন,বহু মানুষ এতে মারা গিয়েছিল।আপনার কখনো জানতে ইচ্ছা করে না যদি আপনার শহরে পারমাণবিক বোমা ফেলা হত,তবে কি হত?কেউ কেউ ভাবছেন আপনার শহর ধ্বংস হয়ে যাবে,আবার কেউ কেউ ভাববেন পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।কিন্তু সঠিক উত্তর কেউ জানেন না।আপনাদের এই উত্তর দেয়ার জন্য রয়েছে Nuke Map।
নিউক ম্যাপ কি?
পারমাণবিক বোমা বিশেষজ্ঞ আলেক্স ওয়েলারসস্তিন ২০১২ সালে এই ম্যাপ তৈরি করেন,যা এর আপনাদের পারমাণবিক বোমা ফেলার ইফেক্ট সম্পর্কে জানাবে।এটি গুগল ম্যাপস উপর ভিত্তি করে বানানো।এটি আপনাকে জানাবে দুনিয়ার প্রথম পারমাণবিক বোমা হতে পৃথিবীর সবচে বড় বোমা  50 megaton Tsar Bomb পৃথিবীর যেকোন স্থানে ফেললে কি হবে।আলেক্সা রেঙ্কিং এ 52,852 পজিশনে রয়েছে।
ওয়েবসাইটের লিঙ্ক http://nuclearsecrecy.com/nukemap/
দেখে নিন স্ক্রিনশট
এবং ঢাকায় ফেললে কি হবে দেখে নিন
ঢাকা তো উড়েই গেল!