মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

প্রযুক্তি প্রতিষ্ঠান সমূহ ২০১৫ সালের সেরা ১০টির বিস্তারিত

২০১৫ সালের সেরা ২৫টি বহুজাতিক প্রতিষ্ঠান এর তালিকা প্রকাশিত হয়েছে। আর গত তিনবছরের মত এবারও শীর্ষে আছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। শুধু তাই নয় তালিকার ১০টি প্রতিষ্ঠানের ৬টিই প্রযুক্তি প্রতিষ্ঠান ।
কর্মীদের মধ্যে সৃজনশীলতা, আস্থা ও পারস্পরিক সহমর্মিতা জাগিয়ে তোলে, এ রকম ২৫টি বহুজাতিক প্রতিষ্ঠানকে বার্ষিক তালিকায় স্থান দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে কর্মীদের আনন্দ পাওয়ার বিষয়টি শ্রেষ্ঠ কর্মক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। অন্যান্য ব্যাপারগুলোর মধ্যে কর্মীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভালো পরিবেশ এবং কর্মীদের পদ ও অবস্থান নির্বিশেষে একই ধরণের মর্যাদা প্রাপ্তির বিষয়গুলো গণ্য করা হয়েছে।

এখানে তালিকার শীর্ষ ১০টি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এর নাম উল্লেখ করা হলো:

প্রযুক্তি প্রতিষ্ঠান
সার্চ জায়ান্ট গুগল আবারও শীর্ষ ২৫ বহুজাতিক প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে উঠে আসল। গুগল কর্মী বান্ধব পরিবেশ তৈরির জন্য প্রশংসিত।
প্রতিষ্ঠানটি সম্প্রতি সন্তান থাকা কর্মীদের জন্য নতুন করে অধিক ছুটি মঞ্জুর করেছে। তাছাড়া যেসব কর্মীরা নতুন বাবা-মা হয়েছেন তাদের জন্য ৫০০ মার্কিন ডলার মূল্যের ‘বেবি বন্ডিং বাকস’ প্রদান করছে। এ জিনিসগুলো তারা সন্তানের বয়স তিন মাস হওয়া অব্দি ব্যবহার করতে পারবেন।
এসএএস ইন্সটিটিউট
শ্রেষ্ঠ ২৫ বহুজাতিক প্রতষ্ঠানের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে এসএএস ইন্সটিটিউট। গত বছরের মতো এবারও তথ্য বিশ্লেষণমূলক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি কর্মীদের জন্য চাইল্ডকেয়ার, স্বাস্থ্য এবং ফিটনেস সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে কর্মীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু তাই নয়, কর্মীদের জন্য ফার্মেসি এবং বিনামূল্যে খাবার প্রদানও করে তারা।
নেটঅ্যাপ
বিশ্বের ২৫ টি সেরা বহুজাতিক প্রতিষ্ঠানের তালিকায় সার্বিকভাবে ৪ নম্বর র‌্যাঙ্কিংয়ে আছে নেট অ্যাপ। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি ৩ নম্বর অবস্থানে ছিল। তথ্য সংরক্ষণে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানটি এর কর্মীদের কাজের বিপরীতে সর্বোচ্চ ৪০ ঘন্টারও বিরতি দেয়। এটা তাদের ছুটির সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।
টেলিফোনিকা
৪ নম্বরে যৌথভাবে আছে আরও একটি টেক প্রতিষ্ঠান টেলিফোনিকা। গত বছরে ১৪ তম স্থানে থাকা মোবাইল টেলিকমিউনিকেশনসটি সম্প্রতি কর্মীদের আবিষ্কার, বিলি এবং সিদ্ধান্তে ভেটো দেওয়ার জন্য ‘বি মোর’ নামে একটি ক্যাম্পেইন চালু করে।
ইএমসি
তালিকার পরবর্তী প্রতিষ্ঠানটি মূলত ডেটা স্টোরেজ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ফরচুনের সূত্রানুযায়ী, প্রতিষ্ঠানটি আইটি ক্ষেত্রে তৃতীয় প্লাটফর্ম হওয়ার লক্ষ্যে কর্মীদের বিভিন্ন সুবিধা দিয়ে চলেছে।
মাইক্রোসফট
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট আছে তালিকার ষষ্ঠ অবস্থানে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি বাড়ি থেকে কাজ করার অপশনটি চালু করেছে। গত বছর থেকে মাইক্রোসফট তার মূল্যায়ন সিস্টেম পরিবর্তন করে। ১২৮,০০০ কর্মী থাকা প্রতিষ্ঠানটি গত বছরের তালিকায় বিশ্বব্যাপী ৮৬ তম ছিল।
অটোডেস্ক
থ্রিডি ডিজাইন এবং প্রকৌশল ওয়েবসাইট অটোডেস্ক তালিকার সপ্তম অবস্থানে আছে। ৮,৮২৩ কর্মী বিশিষ্ট প্রতিষ্ঠানটি ‘এমপ্লয়ি এ্যাডভোকেসি প্রোগ্রাম’ চালু করেছে। আর এর মাধ্যমে কর্মীরা তাদের কন্টেন্ট বাইরের দুনিয়ায় অর্থ্যাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবে। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পাওয়া পোস্টগুলোকে পয়েন্ট দিয়ে পুরস্কৃতও করছে।
সিসকো
নেটওয়ার্ক গিয়ার মেকার সিসকো টেক ব্রান্ডের তালিকায় অষ্টম স্থানে আছে। আর সার্বিকভাবে শ্রেষ্ঠ বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে ১৫তম স্থানে আছে।
অ্যাটেন্টো
ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজার রাখার ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক প্রক্রিয়ার আউটসোর্সিং সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাটেন্টো শীর্ষ দশ টেক বহুজাতিক প্রতিষ্ঠানের তালিকায় নবম স্থানে আছে।
প্রতিষ্ঠানটি গত বছরের অবস্থান থেকে এক ধাপ এগিয়ে এসে সার্বিকভাবে তালিকার ১৫তম অবস্থানে আছে। ১৫০,০০০ কর্মী থাকা অ্যাটেন্টা কর্মীদের প্রশিক্ষণ এবং লিডারশিপ প্রোগ্রামের জন্য সুপরিচিত। প্রতিষ্ঠানটি কর্মীদের ব্যবস্থাপনা এবং অর্থনীতিতে স্নায়ুবিজ্ঞান প্রয়োগ করার প্রশিক্ষণ দেয়।
ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস
ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন সফটওয়্যার তৈরিকারক ক্যাডেন্স বহুজাতিক টেক প্রতিষ্ঠানের তালিকায় ১০ নম্বরে আছে। সার্বিকভাবে তালিকার ২১ নম্বরে থাকা প্রতিষ্ঠানটি নৈতিকতা এবং সাধুতার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে। তাছাড়া ৬,৪০০ কর্মী থাকা ক্যাডেন্স কর্মীদের চাহিদা ঠিকমত পৌছাতে একটি শক্তিশালী প্রোগ্রামও চালু রেখেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন